কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৬:১৮ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের পরিস্থিতি আরেকটি ‘ঢাকা ট্র্যাজেডি’ ঘটাতে পারে, হুঁশিয়ারি ইমরানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আরেকটি ‘ঢাকা ট্র্যাজেডি’র জন্ম দিতে পারে। একইসঙ্গে ইমরান খান দেশটির চলমান অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে বলেন, স্থিতিশীল অর্থনীতি ছাড়া কোনো দেশ টিকে থাকতে পারে না।

ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। একইসঙ্গে চলছে রাজনৈতিক সংকট। গত ফেব্রুয়ারি মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও সংকটের কোনো সমাধান হয়নি। নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেও সরকার গঠন করতে পারেনি পিটিআই।

কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করে আসা পিটিআই নেতাদের বক্তব্যের বরাত দিয়ে বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

ইমরান খানের বক্তব্য উদ্ধৃত করে পিটিআই নেতা সালমান আকরাম রাজা বলেন, ‘আপনি যখন জনগণকে তাদের অধিকার দেবেন না, তখন আপনি বলতে পারবেন না অর্থনীতি এগিয়ে যাবে। ১৯৭০ সালে সেনাপ্রধান ইয়াহিয়া খান ঝুলন্ত সংসদ চেয়েছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমানের দল যখন স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেল, তখন সেনাবাহিনী জালিয়াতি করে উপনির্বাচন করে, যাতে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন। আর এর মাধ্যমে আওয়ামী লীগের ৮০টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছিল।’

ইমরান খানকে উদ্ধৃত করে ব্যারিস্টার রাজা আরও বলেন, ‘আমি হামুদুর রহমান কমিশনের রিপোর্টের কথা মনে করিয়ে দিতে চাই, আমরা অতীতে যে ভুলগুলো করেছিলাম, এখনো সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছি। ১৯৭০ সালেও লন্ডন পরিকল্পনা ছিল এবং আজ আবারও লন্ডন পরিকল্পনার মাধ্যমে (জনগণের ওপর) সরকার চাপিয়ে দেওয়া হয়েছে।’

তবে তিনি বলেছেন, ইমরান খান বারবার ইঙ্গিত দিয়েছেন- তিনি সামরিক বাহিনীর সঙ্গে কথা বলতে প্রস্তুত। তার (ইমরানের) দাবি, এটিই দেশের স্বার্থে সবচেয়ে ভালো পদক্ষেপ হবে।

পিটিআই নেতা ইন্তাজার পাঞ্জুথা বলেন, ইমরান খান পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে ১৯৭১ সালের সঙ্গে তুলনা করেছেন। খান সতর্ক করে বলেছেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পতন ঘটবে এবং যখন অর্থনীতি ভেঙে পড়বে তখন দেশ ও প্রতিষ্ঠানগুলোও টিকে থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X