কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৮:২৩ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

তাইওয়ানে এক রাতে ৮০ বার ভূমিকম্প

ভূমিকম্পে একপাশে হেলে পড়েছে ভবন। ছবি : সংগৃহীত
ভূমিকম্পে একপাশে হেলে পড়েছে ভবন। ছবি : সংগৃহীত

তাইওয়ানে মাত্র এক রাতে ৮০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে এসব ভূমিকম্প আঘাত হেনেছে। এমনকি দেশটির রাজধানী তাইপেতে পর্যন্ত এসব ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর রয়টার্সের।

এবারের ভূমিকম্পগুলো হুয়ালিয়েনের বৃহত্তর গ্রামীণ এলাকায় বেশি অনুভূত হয়েছে। গত ৩ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে এই অঞ্চলটি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সারা রাতই থেমে থেমে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানী তাইপেসহ উত্তর, পূর্ব ও পশ্চিম তাইওয়ানের বিস্তর এলাকা কেঁপে উঠেছে।

হুয়ালিয়েনের ফায়ার সার্ভিস জানিয়েছে, এবারের কম্পনে একটি হোটেল এক পাশে হেলে পড়েছে। এই হোটেলটি গত ৩ এপ্রিলের ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর থেকে এটি বন্ধই ছিল।

তবে এবারের ভূমিকম্পে তাইওয়ানে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখানো পাওয়া যায়নি।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত তাইওয়ান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। প্রায় নিয়মিত এখানে ভূমিকম্প আঘাত হানে।

এর আগে গত ৩ এপ্রিল তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশকিম ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পে ১৪ জন নিহত হয়। এ ছাড়া শক্তিশালী এই ভূমিকম্পের পর এক হাজারের মতো আফটারশকের ঘটনা ঘটেছে।

তার আগে সবশেষ ১৯৯৯ সালে সেখানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে প্রায় ২ হাজার ৪০০ মানুষ মারা যান। এ ছাড়া ভূমিকম্পে ৫০ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X