কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১১:১৭ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, সব আরোহী নিহত

দুর্ঘটনাকবলিত দুই হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত দুই হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

কুচকাওয়াজের মহড়া দেওয়ার সময় মালয়েশিয়ার নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই হেলিকপ্টারের ১০ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে দেশটির নৌবাহিনী। খবর রয়টার্স ও বিবিসির।

বিবৃতিতে মালয়েশিয়ান নৌবাহিনী জানিয়েছে, মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দেশের পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌঘাঁটিতে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে দুই হেলিকপ্টারে থাকা ১০ ক্রু সদস্যের সবাই মারা গেছেন।

নিহতদের পরিচয় শনাক্ত করতে লুমুত সেনা হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে নৌবাহিনী।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত একটি হেলিকপ্টারের নাম এইচওএম এম৫০৩-৩। এতে সাতজন আরোহী ছিলেন। এই হেলিকপ্টারটি একটি চলমান ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে দ্বিতীয় হেলিকপ্টারটির নাম ফেনেক এম৫০২-৬। এতে তিনজন আরোহী ছিলেন। এটি একটি সুইমিংপুলে বিধ্বস্ত হয়েছে।

পেরাক রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা সম্পর্কে তাদের অবহিত করা হয়।

এর আগে গত মার্চ মাসে প্রশিক্ষণেলর সময় মালয়েশিয়ার আংসা দ্বীপের সাগরে কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। তবে ওই দুর্ঘটনায় কেউ প্রাণ হারাননি। তখন পাইলট, সহকারী পাইলট ও দুই আরোহীকে জীবিত উদ্ধার করেছিলেন জেলেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, তিন চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১০

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১১

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১২

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৩

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৪

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৫

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৬

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৮

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৯

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

২০
X