রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৪:২৭ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙতে পারে শি’র চীনা কমিউনিস্ট পার্টি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দল চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) মধ্যে ভাঙন দেখা দিতে পারে। বেশ কয়েকদিন ধরেই এমন আশঙ্কার কথা জানিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন শি।

গ্রিক সিটি টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জুলাই থেকে শির দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে রেজিমেন্ট পার্টিসহ অন্য কয়েকটি দল।

সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে শি জিনপিংয়ের সঙ্গে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছে সিসিপি। এমনকি যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে শি হস্তক্ষেপ করতে পারেন বলেও অভিযোগ করা হয়েছে।

এবারের এসসিও সম্মেলনে চীনের প্রেসিডেন্ট নতুন করে স্নায়ুযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে এমন বহিরাগত শক্তি নিয়ে সতর্ক করেন।

আরও পড়ুন : পুতিনের বন্ধু হওয়ায় শি’কে সতর্কতা বাইডেনের

গত বছর তরুণ ক্যাডাদের প্রশিক্ষণ ক্লাসে একটি বক্তব্য দেন শি। সম্প্রতি ওই বক্তব্যটি সিসিপির জার্নালে প্রকাশ করা হয়েছে। সেখানে সিসিপির ভাঙন নিয়ে সতর্ক করে তিনি মার্কসবাদ ও সমাজতন্ত্রের আদর্শকে সমুন্নত রাখার ওপর জোর দেন। এমনটা না হলে সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো একই ধরনের পরিণতি হতে পারে ‍সিসিপির।

এদিকে চীনা কমিউনিস্ট পার্টির নেওয়া পদক্ষেপগুলো দিন দিন দেশের মানুষের কাছে অজনপ্রিয় হয়ে উঠছে। এতে চীনও সমালোচনার মুখে পড়ছে। দেশের লাখ লাখ মানুষ দল ত্যাগ করছেন। দলের এমন বিষয় ভাবাচ্ছে সিসিপি নীতিনির্ধারকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X