কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের বন্ধু হওয়ায় শি’কে সতর্কতা বাইডেনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জেরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি পশ্চিমাদের বিনিয়োগের ওপর যে চীনের অর্থনীতি নির্ভরশীল তা-ও মনে করিয়ে দেন পুতিন মিত্র শিকে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘এটা হুমকি না। এটি পর্যবেক্ষণ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ৬০০টি মার্কিন কোম্পানি রাশিয়া থেকে সরে এসেছে। এর আগে আপনিও (শি) বলেছিলেন চীনের অর্থনীতি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর নির্ভর করে। তাই সতর্ক থাকুন।’

গত ৪ জুলাই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে নিজ নিজ দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে অংশগ্রহণ করেন পুতিন ও শি জিনপিং। ভার্চুয়াল এ সম্মেলনের পর দ্বিপক্ষীয় বৈঠকও করেন দুই নেতা।

এর আগে গত মার্চে দুদিনের রাষ্ট্রীয় সফরে মস্কো যান শি জিনপিং। সেই সফরে অর্থনীতি ও দ্বিপক্ষীয় স্বার্থসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথাবার্তা হলেও ইউক্রেনে শান্তি স্থাপন নিয়ে বড় ধরনের কোনো ঘোষণা আসেনি।

সতর্কবার্তার পর শি কী জবাব দিয়েছিলেন জানতে চাইলে বাইডেন বলেন, ‘তিনি শুনেছেন…কিন্তু কোনো মন্তব্য করেননি।’

রাশিয়ার মতো চীনের সঙ্গেও চরম তিক্ততা চলছে যুক্তরাষ্ট্রের। মার্কিন জাতীয় নিরাপত্তা, ইউক্রেন যুদ্ধ, উন্নত প্রযুক্তি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা, তাইওয়ান ইস্যুসহ একাধিক কারণে এই দুই পরাশক্তির মাঝে উত্তেজনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

ভিডিও, দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ: ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

৩০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক 

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু, চূড়ান্ত তালিকায় যে ১২ গোল

১০

খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের

১১

মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ছে: ইরানের প্রেসিডেন্ট

১২

প্রেম-বিচ্ছেদের জেরে অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

১৩

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসের অনলাইন ভোটগ্রহণ শুরু

১৪

এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে বিরোধীদলকে রাশেদ খাঁনের খোঁচা

১৫

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

১৬

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

১৭

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

১৮

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

১৯

দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি

২০
X