কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৫:৫৭ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ
ভারতীয় জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

সামনের মাসেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আগামী ১৮ জুন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতীয় এক জ্যোতিষী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জ্যোতিষী কুশল কুমার জানিয়েছেন, ২০২৪ সালে গোটা বিশ্বে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। কোরিয়া, চীন, তাইওয়ান, মধ্য প্রাচ্য, ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে।

সম্প্রতি ইরান-ইসরায়েল যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতি দেখে অনেক জ্যোতিষীই আরও একটি যুদ্ধ হওয়া বাকি আছে বলে মতপ্রকাশ করেছেন। কিন্তু সেই যুদ্ধ কবে শুরু হবে তা এর আগে কেউ বলেননি।

জ্যোতিষী কুশল কুমার তার ভবিষ্যদ্বাণীতে বলেছেন, আগামী কিছুদিনের মধ্যে কয়েকটি দেশে এমন পরিস্থিতি তৈরি হবে যে সেখানে শাসন ক্ষমতায় থাকা দলগুলোকে তাদের ক্ষমতা ধরে রাখতে রীতিমতো বেগ পেতে হবে। সেক্ষেত্রে অনেক রাষ্ট্রনেতাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পেরে পদত্যাগ করতে বাধ্য হবেন।

কুশল কুমারের এই ভবিষ্যদ্বাণী নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল অনুযায়ী, তিনি একজন বৈদিক জ্যোতিষী, যিনি ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে গ্রহের অবস্থান দেখানো চার্ট ব্যবহার করেন।

তিনি বলেছেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে হটস্পটগুলোতে যুদ্ধ পরিস্থিতির বিষয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে কোরিয়া-চীন-তাইওয়ানের মধ্যে মধ্যপ্রাচ্যের মতো যুদ্ধের ফ্রন্ট খুলবে।

কুশল কুমার তার পোস্টে আরও বলেছেন, এটি একটি দুর্বল সময়, সমসাময়িক গ্রহের গতিবিধি তাই নির্দেশ করে। তারপর জ্যোতিষী সেই তারিখটি প্রকাশ করেন, তারিখে তিনি মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তিনি তার ভবিষ্যদ্বাণীতে বলেছেন, এখন WW3 ট্রিগার করার জন্য সবচেয়ে শক্তিশালী গ্রহের উদ্দীপনার তারিখ হলো মঙ্গলবার ১৮ জুন, ২০২৪। যদিও ১০ এবং ২৯ জুনও এর প্রকাশ ঘটতে পারে।

ইতোমধ্যেই এই জ্যোতিষী কুশল কুমারের ভবিষ্যদ্বাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর আগেও একাধিক জ্যোতিষী তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X