কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৯:২৫ পিএম
আপডেট : ৩১ মে ২০২৪, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের কনেকে অপহরণ করতে তরবারি নিয়ে গেলেন যুবক

ভারতের মধ্যপ্রদেশে তরবারি নিয়ে বিয়ের কনেকে অপহরণের চেষ্টা করেছে এক যুবক। ছবি : সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশে তরবারি নিয়ে বিয়ের কনেকে অপহরণের চেষ্টা করেছে এক যুবক। ছবি : সংগৃহীত

বলিউডের কাহিনিকেই যেন হার মানাল। বিয়ের আনন্দ ঘন মুহূর্ত বিষাদে ছেয়ে গেল কয়েক মুহূর্তেই। নববধূকে অপহরণ করতে তরবারি নিয়ে বিয়ের আসরে আক্রমণ করল এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের অশোক নগরে। যদিও শেষ পর্যন্ত ওই যুবক সফল হয়নি, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই যুবক তরুণীকে আগে ধর্ষণ করেছিল। এরপর সে তার বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে।

অভিযুক্ত যুবকের নাম কালু। সে বিয়ের আসরে হামলা চালানোর আগে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে ওই তরুণীর সম্মানহানিও করে। তারপরও যখন তার বিয়ে আটকায়নি, তখন সরাসরি বিয়ের আসরে উপস্থিত হয়ে নববধূ ও তার বাবা-মাকে আক্রমণ করে।

ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্ত কালু ও তার তিন সঙ্গী জোধা, সামীর এবং শাহরুখ ওই তরুণীর বাড়িতে যায়।

তরুণী প্রতিবাদ করলে কালু ও তার দলবদল নববধূ ওই তরুণী ও তার পরিবারের ওপর হামলা করে। হামলায় নববধূর বাবার পা এবং ভাইয়ের হাত ভেঙে যায়। এছাড়া নববধূর মাকেও ব্যাপক মারধর করে তারা।

হামলাকরীরা তরবারি এবং লোহার রড নিয়ে গিয়েছিল বিয়ের আসরে। পরিবারের সদস্যদের ওপর হামলার পর অভিযুক্ত কালু ওই নববধূ তরুণীকে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে ফেলে।

তরুণী ও তার পরিবার চিৎকার শুরু করলে সাধারণ মানুষ সেখানে জড়ো হয়। হামলাকারীরা তখন উপস্থিত মানুষকে হুমকি দিতে থাকে। তবে ভিড় বাড়তে থাকায় একসময় তারা তরুণীকে রেখে পালিয়ে যায়। তবে যাওয়ার আগে তারা তরুণীর পরিবার ছাড়াও তার স্বামীর বাড়ির পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়ে যায়।

এ ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১০

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১১

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১২

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৩

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৪

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৫

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৮

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৯

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

২০
X