কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৫:০১ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বুথফেরত সমীক্ষায় পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি : মমতা বললেন ভুয়া

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

ভারতে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। শনিবার (০১ জুন) সপ্তম দফায় ভোটগ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন শেষ হয়। নির্বাচনের পরপরই বুথফেরত ফলাফল প্রকাশ শুরু করে বিভিন্ন সংস্থা। এসব সমীক্ষায় বলেছে, পশ্চিমবঙ্গে এবার তৃণমূল নয়, বড় জয় পেতে চলেছে বিজেপি।

তবে বুথফেরত এ সমীক্ষাকে একেবারেই গুরুত্ব দেননি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমীক্ষাকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভাঁওতা এবং বিরোধীদের মনোবল ভাঙতে বিজেপির চিত্রনাট্য বলে অভিযোগ করেছেন তিনি।

টিভি নাইন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী বলেছেন, আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এটা একেবারে ভেগ, একেবারে ফেক। এসময় তৃণমূল কর্মীদের শক্ত থাকার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

অপরদিকে বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, বুথফেরত সমীক্ষার চেয়েও ৩০টির বেশি আসনে জয় পাবে তার দল।

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় দল হতে চলেছে বিজেপি— শনিবার সপ্তম দফার ভোট শেষে একাধিক বুথফেরত সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। এবিপি আনন্দ ও সি-ভোটার তাদের সমীক্ষায় বলেছে, এবার বিজেপি ২৩ থেকে ২৭টি আসন পেতে পারে। তৃণমূল ১৩ থেকে ১৭টি এবং বাম-কংগ্রেস জোট ১ থেকে ৩টি আসন পেতে পারে।

সাক্ষাৎকারে মমতা বলেন, ‘সংবাদমাধ্যম কী করে বলে দিচ্ছে, ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে... কত টাকার বিনিময়ে? আমি এই সংবাদমাধ্যমের হিসাব মানি না। কর্মীদের বলব শক্ত থাকতে। গণনা ভালো করে করতে। যা দেখিয়েছে সংবাদমাধ্যম, তার দ্বিগুণ পাব। প্রত্যেকটা আসনে আমরা জিতব।

তবে, রাজ্যে তৃণমূল ঠিক কতগুলো আসন পাবে, তা নিয়ে অবশ্য কোনো সংখ্যা জানাননি মমতা। সেই প্রশ্নে তৃণমূল নেত্রী বলেন, আমি কোনো নম্বরে যাব না। কিন্তু একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যে ভাবে মাঠে-ময়দানে নেমে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনো মনে হয়নি, মানুষ আমাদের ভোট দেবেন না।

বিরোধী ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে মমতার দল কি বাইরে থেকে সমর্থন করবে না কি সরকারে অংশ নেবে, এই প্রশ্নের জবাবে তৃণমূল নেত্রী বলেন, আমি আগে ফল দেখব। ফল দেখে হিসাব করব। আমাদেরও একটা অঙ্ক আছে।

মমতা বলেন, আমরা চেষ্টা করব, আরও আঞ্চলিক দল যেন আমাদের সঙ্গে আসে। আর এর মধ্যে মোদিজিকে যারা জিতিয়ে দিচ্ছেন, তাদেরও বলে দিই, এবার কিন্তু অত সহজ অঙ্কে, অত সহজে পার পাওয়া যাবে না। এই সরকার আদৌ কত দিন চলবে, সন্দেহ আছে।

ইন্ডিয়ার শরিক ডিএমকে, আপ, এসপি লোকসভায় ভালো ফল করবে বলেও আশাবাদী মমতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১০

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১১

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১২

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৩

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৪

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৫

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৬

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৭

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৮

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

২০
X