কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পবিত্র কাবায় স্ত্রীর সামনে মৃত্যুর কোলে স্বামী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজ। সারা পৃথিবীর মুসলমানরা জীবনে অন্তত একটি বার পবিত্র কাবা শরিফ পরিদক্ষিণের জন্য উদগ্রিব হয়ে থাকেন। আর এই হজে গিয়ে জীবনের শেষ নিশ্বাস নেওয়াকে অনেকে দেখেন সৌভাগ্য হিসেবে। হয়তো তেমনই সৌভাগ্যের মৃত্যুবরন করেছেন মোহাম্মদ জুহাইর নামে একজন হজযাত্রী।

সৌদি আরবের মক্কায় কাবা শরীফের ভেতর মৃত্যু হয়েছে তার। হজ করতে সৌদি আসার মাত্র ১২ ঘণ্টা পরই তার মৃত্যু হয়।

রোববার (২ জুন) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মৃত্যুর সময় সাদা ইহরাম পরা ছিলেন মোহাম্মদ জুহাইর নামের ৫০ বছর বয়সী এই ব্যক্তি। মালয়েশিয়ার নাগরিক ওই ব্যক্তি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছিলেন। স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, হজে আসার আগে তার স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না। তিনি সুস্থ শরীর নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছিলেন। তারা দুজনই শেষ মুহূর্তে হজে যাওয়ার আবেদন করেছিলেন এবং দুজনই অপ্রত্যাশিতভাবে অনুমতি পেয়েছিলেন।

মালয়েশিয়ার অন্যান্য হজযাত্রীর সঙ্গে মক্কায় আসার পর মোহাম্মদ জুহাইর ও তার স্ত্রী কাবা শরীফে যান। সেখানে গিয়ে প্রথমে কাবা তাওয়াফ করেন তারা।

এরপর কাবা শরীফ থেকে আল মাসরার দিকে যেতে পা বাড়ানোর পরপরই মোহাম্মদ জুহাইর হঠাৎ করে মাটিতে পড়ে যান। সেখানে উপস্থিত চিকিৎসাকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তিনি নিজের পায়ে উঠে দাঁড়াতে সমর্থ হন এবং কয়েক কদম হাঁটেনও। এরপর তিনি আবার মাটিতে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

তার স্ত্রী ফাওজিয়া, যিনি নিজের চোখের সামনে স্বামীর মৃত্যু প্রত্যক্ষ করেছেন—তিনি জানিয়েছেন, কুয়ালামপুর বিমানবন্দরে থাকা অবস্থায় জুহাইর মৃত্যু নিয়ে আলোচনা করেছিলেন। তিনি স্ত্রীকে বলেছিলেন, “আল্লাহকে ধন্যবাদ আমরা হজ করতে যাচ্ছি। আমরা জানি না ফিরে আসব কিনা।”

ফাওজিয়া জানিয়েছেন, তার বিশ্বাস তার স্বামী হয়তো চেয়েছিলেন জীবনটা যেন সুন্দরভাবে শেষ হয় এবং কাবায় তার মৃত্যু হয়।

হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। যেসব মুসলিম নর ও নারীর আর্থিক ও শারীরিক সক্ষমতা আছে তাদের জীবনে একবার হলেও হজ করা বাধ্যতামূলক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X