রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৪:৫০ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৪:৫৮ এএম
অনলাইন সংস্করণ

পৃথিবীর বুকে ফের ৩২ হাজার ফুট গর্ত খুঁড়ছে চীন! 

ফের হাজার হাজার ফুট গর্ত খুঁড়ছে চীন। ছবি: সংগৃহীত।
ফের হাজার হাজার ফুট গর্ত খুঁড়ছে চীন। ছবি: সংগৃহীত।

পৃথিবীর বুকে ফের বিরাট এক গর্ত খুঁড়তে শুরু করেছে চীন! ইতোমধ্যে হাজার হাজার ফুট গর্ত খোঁড়া নিয়ে চলছে জোর জল্পনা। প্রশ্ন উঠেছে, কী করতে চাইছে চীন? কী উদ্দেশ্য তাদের?

এবার চীনের সিচুয়ান প্রদেশে ৩২ হাজার ৮০৮ ফুটের গর্ত খোঁড়া শুরু হয়েছে। এমনই দাবি করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

মূলত সিচুয়ান প্রদেশে প্রাকৃতিক গ্যাসের ভান্ডারের খোঁজ চালাতেই এই আয়োজন করেছে চীন। এমনই দাবি করেছে সংবাদ সংস্থা সিনহুয়া। চীনের দক্ষিণ-পূর্ব সিচুয়ান প্রদেশ প্রাকৃতিক সৌন্দর্য, মশলার জন্য বেশ বিখ্যাত। পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের ভান্ডারও রয়েছে প্রদেশটিতে। সেই ভান্ডারের খোঁজেই পৃথিবীর বুকে ফের গর্ত খোঁড়া শুরু করেছে চীন।

সম্প্রতি চীন সরকার সমস্ত পেট্রোলিয়াম সংস্থাকে জ্বালানির উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছে। দেশে বিদ্যুৎ এবং জ্বালানির ঘাটতি মেটাতে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের কথা মাথায় রেখে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে শি জিনপিংয়ের দেশ। শিনজিয়াং প্রদেশ বিভিন্ন রকম খনিজ পদার্থ এবং খনিজ তেলে সমৃদ্ধ। তাই এই প্রদেশকেই বেছে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: ৫ দেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা যুক্তরাজ্যের

এর আগে গত মে মাসে শিনজিয়াং প্রদেশে একই গভীরতার গর্ত খুঁড়েছিল চীন। তখনও জল্পনা শুরু হয়, কী উদ্দেশ্যে এই কাজ করছে তারা? যদিও সেই সময় দাবি করা হয়েছিল, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কেমন তা জানতে এবং সেই সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে এই বিশাল গভীরতার কুয়া খোঁড়া হচ্ছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১২

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৩

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৪

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৫

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৬

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৭

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৮

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৯

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

২০
X