কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রোবটে এবার ‘জীবন্ত ত্বক’, মানুষের মতো যা করতে সক্ষম

জাপানের গবেষকদের তৈরি জীবন্ত ত্বকের রোবট। ছবি : সংগৃহীত
জাপানের গবেষকদের তৈরি জীবন্ত ত্বকের রোবট। ছবি : সংগৃহীত

এবার রোবটে ‘জীবন্ত ত্বক’ বসিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। এর মাধ্যমে মানুষের অবিকল রোবট তৈরির প্রচেষ্টায় আরেক ধাপ এগোল বিশ্ব।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক রোবটের মুখমণ্ডল তৈরি করা হয়েছে জীবন্ত ত্বক দিয়ে। ত্বকটি হাস্যোজ্জ্বল অভিব্যক্তি দিতে সক্ষম, যা অবাক করার মতো সাফল্য।

সাফল্যটি পেয়েছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সের অধ্যাপক শওজি টেকুচের নেতৃত্বে একদল গবেষক।

এক ভিডিওতে দেখা যায়, রোবটটি বেশ ছোট। কিন্তু নরম ও গোলাপি রঙের জ্বলজ্বলে চোখ বিস্ময় জাগায়। রোবটটি যখন ক্যামেরা বা কারও দিকে তাকায় তখন সে তার চেহারায় হাসি ফুটিয়ে তুলতে পারে। এ হাসি অনেকটা মানুষের মতো। মানুষের মতো চেহারার ত্বক সামান্য বিকশিত ও সংকুচিত করতে পারে এটি।

জানা গেছে, কোলাজেন জেল ও হিউম্যান ডার্মাল ফাইব্রোব্লাস্ট ব্যবহার করে রোবটের এই জীবন্ত ত্বক তৈরি করা হয়েছে। মানুষের ত্বকের প্রাকৃতিক গঠন থেকে উদ্বুদ্ধ হয়েই দলটি এটি তৈরি করেছে। মূলত, মানুষের মতো যোগাযোগে দক্ষ রোবট তৈরির প্রচেষ্টার প্রাথমিক ফসল এটি। এতে সফল হওয়ায় বুদ্ধিমান রোবট তৈরিতে মানুষ আরও এগিয়ে গেল।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে মানুষের মতো দেখতে রোবট তৈরির যেন ধুম পড়ে গেছে। এরই ধারাবাহিকতায় গবেষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে হিউম্যানয়েড প্রথম নারী রোবট ‘সারা’ নিয়ে আলোচনা উঠে। রোবটটি তৈরি করে সৌদি আরব। এ নারী হিউম্যানয়েড রোবটটি যৌনতা ও রাজনীতি ছাড়া আর যে কোনো বিষয়ে কথা বলতে পারবে।

রিয়াদভিত্তিক কিউএসএস এআই অ্যান্ড রোবটসের প্রধান নির্বাহী এলি মেট্রি বলেন, ‘সারা জানে যে সে একজন মেয়ে, তার বয়স ২৫ বছর, তার উচ্চতা ১.৬২ সেন্টিমিটার, সে সৌদি পোশাক পরে। তার আচরণ ও ব্যবহার সুন্দর হওয়া উচিত। সৌদি আরবে তৈরি রোবট হওয়ায় তার রাজনীতি ও যৌনতা নিয়ে কথা বলা উচিত না।’

ঐতিহ্যবাহী সৌদি আবায়া পরিহিত সারা, সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যে ডিজাইন করা প্রথম হিউম্যানয়েড রোবট। সে আরবি এবং ইংরেজি উভয় ভাষায় কথা বলতে পারে। মেট্রি জানান, সারা তার নির্মাতা প্রতিষ্ঠানের নিজস্ব ভাষা শেখার মডেল ব্যবহার করে। এটি একটি এআই প্রোগ্রাম, যা টেক্সট, স্পিচ শনাক্ত এবং তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে (এলএলএম) বিস্তৃত ডেটাসেটগুলোতে মেশিন লার্নিং কৌশল ব্যবহার করে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়।

এই প্রশিক্ষণ প্রক্রিয়া চলাকালীন, মডেলগুলো ডেটার মধ্যে নিদর্শন, কাঠামো এবং সম্পর্কগুলো শেখে, তাদের মানুষের মতো পাঠ্য তৈরি করতে এবং বিভিন্ন ভাষার কার্য সম্পাদন করতে সক্ষম করে। মেট্রি বলেন, ‘আমরা অন্য কারও লাইব্রেরির ওপর নির্ভর করি না, এমনকি চ্যাটজিপিটিও নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X