ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ইতালিতে কাউন্সিলর পদে শরীয়তপুরের হিমেলের জয়

ইতালিতে নবনির্বাচিত পৌর কাউন্সিলর বাংলাদেশি তরুণ হিমেল মিয়া। ছবি : সংগৃহীত
ইতালিতে নবনির্বাচিত পৌর কাউন্সিলর বাংলাদেশি তরুণ হিমেল মিয়া। ছবি : সংগৃহীত

ইতালি ভিসেন্সা শহরের মন্তেক্কিও মাজ্জোরে পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশি তরুণ হিমেল মিয়া জয়লাভ করেছেন।

এই প্রথম ডানপন্থি থেকে মন্তেক্কিও মাজ্জোরে পৌরসভা নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি।

হিমেল মিয়ার দেশের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। তার এই বিজয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

জানা গেছে, গত ৭ ও ৮ জুন ইতালির বিভিন্ন কমুনেতে (মিউনিসিপ্যালিটি) অনুষ্ঠিত হয় মেয়র নির্বাচন। এদিন ভিসেন্সা প্রভিয়েন্সের মন্তেক্কিও মাজ্জোরে কমুনে নির্বাচনে ভোটের যুদ্ধে অংশগ্রহণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও ইতালি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরীয়তপুরের কৃতী সন্তান হিমেল মিয়া।

৪ জন মেয়র প্রার্থী ও মোট প্রায় ২০০-এর অধিক কাউন্সিলর প্রার্থীর এ নির্বাচনে হিমেল মিয়া তার প্যানেল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন।

৭ ও ৮ জুনের নির্বাচনে কোনো মেয়র ৫০ শতাংশ ভোট না পাওয়ায় এ নির্বাচন আবার ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিত হয়। নানা নাটকীয়তা শেষে ইতালি ছাত্রলীগের তরুণ এ নেতা বিপুল ভোটে বিজয় নিশ্চিত করেন।

এ প্যানেল থেকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থি সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান ও উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির দল লেগা মনোনীত প্রার্থী থেকে প্রায় ৫০ শতাংশের অধিক ভোট পেয়ে নিজের বিজয় নিশ্চিত করেন তিনি।

এ নিয়ে ভিসেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তার জয়ে বেশ উচ্ছ্বসিত। তারা আশা করছেন, ইতালির নির্বাচনে বাংলাদেশির এ জয় তাদের জন্য সুফল বয়ে আনবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X