কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

১৩০০ বছর আগের ঐতিহাসিক ‘জাদুর’ তলোয়ার উধাও!

পাথরের প্রাচীরে বিঁধে থাকা প্রাচীন ঐতিহাসিক ‘ডুরান্ডাল’ তলোয়ার। ছবি : সংগৃহীত
পাথরের প্রাচীরে বিঁধে থাকা প্রাচীন ঐতিহাসিক ‘ডুরান্ডাল’ তলোয়ার। ছবি : সংগৃহীত

দাবি করা হয়, এটি বিশ্বের সবচেয়ে ‘ধারালো’ ও ‘অবিনাশী’ তলোয়ার। অনেকে এটিকে ‘জাদুর’ তলোয়ার বলেও সম্বোধন করে থাকেন। ফরাসি সাহিত্যের প্রাচীনতম একটি কবিতায়ও এই তলোয়ারের জাদুকরী ক্ষমতা নিয়ে বলা হয়েছে। ১৩০০ বছরেরও বেশি সময় ধরে মাটির ১০০ ফুট ওপরে পাথরের দেয়ালে গাঁথা ছিল এটি।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে রোকামাডোর শহরে পাথরের প্রাচীরে বিঁধে থাকা ঐতিহাসিক প্রাচীন তলোয়ারটি হঠাৎ ‘উধাও’ হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

যদিও এখনো জানা যায়নি তলোয়ারটি কীভাবে উধাও হয়ে গেছে। স্থানীয়দের ধারণা, মাটির ১০০ ফুট ওপরের পাথরের প্রাচীর থেকে চোর তলোয়ারটি টেনে বের করে নিয়ে গেছে। মাটির এত উপরে থাকা তলোয়ারটি কীভাবে বের করা হলো তা খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, ‘ডুরান্ডাল’ তলোয়ারটি ‘ফরাসি এক্সক্যালিবার’ নামে পরিচিত; যা ব্রিটেনের ‘সত্যিকারের রাজা’ আর্থার পাথর থেকে টেনে বের করেছিলেন। প্রচলিত আছে, একজন দেবদূত অষ্টম শতাব্দীতে ‘হলি’ রোমান সম্রাট শার্লেমেনকে তলোয়ারটি দিয়েছিলেন।

১১ শতাব্দীর একটি কবিতায় এই তলোয়ারের ‘জাদুর ক্ষমতা’ নিয়ে বলা হয়। এটি ফরাসি সাহিত্যের প্রাচীনতম একটি কবিতা। ‘দ্য গান অব রোল্যান্ড’- শীর্ষক কবিতার একমাত্র কপিটি এখন অক্সফোর্ডের বোদলিয়ান লাইব্রেরিতে রাখা আছে।

বলা হয়ে থাকে, সম্রাট শার্লেমেন তার সেরা সৈনিক রোল্যান্ডকে ‘জাদুর’ তলোয়ারটি উপহার দিয়েছিলেন। যুদ্ধ করতে গিয়ে মারা যাওয়ার আগে রোল্যান্ড তলোয়ারটি ধ্বংস করার চেষ্টা করেছিলেন যাতে তার শত্রুরা আর এটি ব্যবহার করতে না পারে। তবে তিনি তা ভাঙতে পারেননি।

পরে হতাশায় তিনি তলোয়ারটিকে ছুড়ে ফেলেন আর এটি কয়েকশ’ কিলোমিটার দূরে গিয়ে ফরাসি শহর রোকামাডোরের একটি পাহাড়ে আটকায়।

এদিকে, তলোয়ারটির হঠাৎ উধাও হয়ে যাওয়ার স্থানীয়রা বেশ উদ্বিগ্ন। কারণ অনেকেই বিশ্বাস করেন, তাদের ভাগ্য ওই অস্ত্রের সঙ্গে জড়িত।

রোকামাডোর শহরের কাছে একটি মূল্যবান নিদর্শন হিসেবে দেখা হতো ডুরান্ডাল তলোয়ারটি। শহরের মেয়র ডমিনিক লেনফ্যান্ট একটি ফরাসি সংবাদপত্রকে বলেন, আমরা ডুরান্ডালকে মিস করব। কয়েক শতাব্দী ধরে এটি রোকামাডোরের অংশ ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X