বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৩:৩০ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

ছেলে হয়ে জন্মানো রিকি হলেন ডাচ সুন্দরী

মিস নেদারল্যান্ডসজয়ী ট্রান্সজেন্ডার রিকি কোলে। ছবি : সংগৃহীত
মিস নেদারল্যান্ডসজয়ী ট্রান্সজেন্ডার রিকি কোলে। ছবি : সংগৃহীত

জন্মেছিলেন ছেলে হয়ে, কিন্তু ডাচ সুন্দরী হয়ে সবাইকে চমকে দিলেন রিকি কোলে (২২) নামে এক রূপান্তরকামী নারী। নেদারল্যান্ডসে এবার সুন্দরী প্রতিযোগিতায় মিস নেদারল্যান্ডস বিজয়ী হয়েছেন তিনি। দেশটিতে তিনিই প্রথম রূপান্তরকামী নারী, যিনি মিস নেদারল্যান্ডস বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন : কামড়ে বেড়াচ্ছে বাইডেনের কুকুর

এক গালা অনুষ্ঠানে রিকি কোলের মাথায় মিস নেদারল্যান্ডস বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয় দুই সপ্তাহ আগে। সে সময় তিনি বলেন, ‘সত্যিই এটা আমার বছর। এটা আমার কাছে একটা বড় স্বীকৃতি। ৯৪ বছর পর প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে এই খেতাব জেতাটা ছিল একটা সুন্দর মুহূর্ত।’

রিকি কোলে এখন আগামী নভেম্বরে এল সালভাদরে অনুষ্ঠিত হতে যাওয়া সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করবেন। ২০১৮ সালে স্পেনের প্রতিনিধিত্ব করা অ্যাঞ্জেলা পন্সের পর রিকি হবেন এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দ্বিতীয় ট্রান্সজেন্ডার নারী।

রিকি বলেন, ‘প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে মিস ইউনিভার্স জেতার বড় স্বপ্ন ছিল। তবে এবার আমি কেবল অভিজ্ঞতা উপভোগ করতে যাচ্ছি।’

আরও পড়ুন : ডেনমার্কে আবারও পোড়ানো হলো কোরআন

নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলীয় শহর ব্রেডায় বাস করেন রিকি কোলে। তিনি মিস নেদারল্যান্ডসজয়ী হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক বার্তার পাশাপাশি হুমকিও পেয়েছেন। কেউ কেউ তাকে হত্যার হুমকিও দিয়েছেন।

এ প্রসঙ্গে রিকি বলেন, ‘আমি সব সময় নিজের বেছে নেওয়া পথে চলেছি। আর এটাই আমাকে এমন ব্যক্তি হতে সাহায্য করেছে, যা আমি সত্যিই হতে চেয়েছিলাম।’

নিজের এই রূপান্তরিত হওয়ার যাত্রা অনেক দীর্ঘ ও কঠিন ছিল জানিয়ে রিকি বলেন, ‘এই পথ কখনোই শেষ হবে না। আমি সব সময় ট্রান্সজেন্ডার নারী হিসেবে থাকব। তবে এটা এখন স্বাভাবিক হয়ে উঠছে। আমার বিশ্বাস, অন্যরাও বিষয়টি বুঝতে পারবে যে বিষয়টি স্বাভাবিক। আমরা সবাই কেবল মানুষ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X