কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-সমর্থিতদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় এক ডাচ ক্রু নিহত হয়েছেন। গত সপ্তাহে এডেন উপসাগরে ডাচ পণ্যবাহী জাহাজে আক্রমণ করেছিল সশস্ত্র গোষ্ঠীটি। তখন সেই ক্রু আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে জাহাজটির আমস্টারডামভিত্তিক অপারেটর স্প্লিথফ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি নিহত ক্রুর সম্পর্কে আরও বিস্তারিত প্রকাশ করেনি। তবে একজন মুখপাত্র ডাচ সাংবাদিকদের জানিয়েছেন তিনি ফিলিপিনো ছিলেন।

মিনার্ভাগ্রাচট নামে জাহাজটি এডেন উপসাগরে আন্তর্জাতিক জলসীমায় ছিল। হঠাৎ একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে জাহাজটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। জাহাজে আগুন ধরে যায় এবং কিছু অংশ ভেঙে পড়ে। বড় বিপদের আগমুহূর্তে ১৯ জন ক্রুকে উদ্ধার করতে একটি হেলিকপ্টার এগিয়ে আসে। ক্রুরা রাশিয়ান, ইউক্রেনীয়, ফিলিপিনো ও শ্রীলঙ্কান।

হুতিদের স্লোগান ‘আমেরিকার মৃত্যু, ইসরায়েলের মৃত্যু এবং ইহুদিদের ওপর অভিশাপ’। তারা ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত জাহাজে আক্রমণ শুরু করে। ওই বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রতিবাদে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। তখন থেকে লোহিত সাগরসহ ইয়েমেন ঘেঁষে চলাচলকারী জাহাজে হামলা হয়ে আসছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X