কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৯:২৪ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

ডেনমার্কে আবারও পোড়ানো হলো কোরআন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আবারও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) ইসলামবিরোধীদের একটি ছোট দল দেশটির মিশর ও তুরস্কের দূতাবাসের সামনে এ ঘটনা ঘটায়।

এর আগে গতকাল সোমবার কোপেনহেগেনের ইরাকি দূতাবাসের সামনে ‘ড্যানিশ প্যাট্রিয়টস’ নামে এই একই দল পবিত্র কোরআন পুড়িয়েছিল। সম্প্রতি সুইডেনেও এমন দুটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সমগ্র মুসলিম বিশ্ব।

সোমবার কোরআন পোড়ানের ঘটনার পর ইউরোপীয় দেশগুলোকে তাদের তথাকথিত মতপ্রকাশের স্বাধীনতা ও বিক্ষোভ প্রদর্শনের অধিকার পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া সোমবারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ইসলামবিরোধী এসব কর্মকাণ্ড রোধে ডেনমার্কের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক।

আরও পড়ুন : কোরআন অবমাননার ঘটনায় জাতিসংঘে প্রস্তাব, পক্ষে ভোট দিল যেসব দেশ

আজকের ঘটনায় নিন্দা জানাতে সুইডেনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কোরআন পোড়ানোর ঘটনায় ডেনমার্ক সরকারও নিন্দা জানিয়েছে। তবে তারা বলছে, মতপ্রকাশের স্বাধীনতার বাধ্যবাদকতা থাকায় এ ধরনের বিক্ষোভ একেবারে বন্ধ করে দেওয়ার ক্ষমতা তাদের নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X