কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১২:০২ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

৪৫ রুশ কূটনৈতিককে বহিষ্কার মলদোভার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘অবন্ধুসুলভ আচরণের’ অভিযোগে ৪৫ জন রুশ কূটনৈতিক ও দূতাবাস কর্মীকে বহিষ্কার করেছে ইউরোপের অন্যতম দরিদ্র দেশ মলদোভা। গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর জাহারভ জানান, বহিষ্কার করা এসব কূটনৈতিক ব্যক্তি ও কর্মীদের আগামী ১৫ আগস্টের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। এর ফলে বর্তমানে দেশটিতে মস্কোর দূতাবাসে কর্মীর সংখ্যা ২৫ জনে নেমে এসেছে। তবে এ ঘটনার পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের থেকে মলদোভা সরকার রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও বিরোধী দলকে সমর্থনের অভিযোগ করে আসছে। এরই ধারাবাহিকতায় মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ দূতাবাসের ছাদ ও আশপাশের ভবনে নতুন নজরদারি সরঞ্জাম স্থাপনের পর ব্যাপক উদ্বেগ জানায়। রাশিয়ার অনুসন্ধানী মিডিয়া সাইট ইনসাইডার ও মলদোভার জার্নাল টিভি চ্যানেলের প্রতিবেদনের ফলে এসব বিষয় আলোচনায় আসে।

মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নিচু পোপেস্কু বলেন, গত কয়েক বছর ধরে রাশিয়া শত্রুতাপরায়ণ আচরণ করছে। যার মধ্যে বেশকিছু কাজ দূতাবাসের মাধ্যমে করা হয়েছে।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, মলদোভার এমন ‘অবন্ধুসুলভ আচরণে রাশিয়া নিরুত্তর থাকবে না’। তিনি বলেন, এটার অর্থ হলো দূতাবাশ সেবা ও মলদোভার সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা দেওয়া।

মাত্র ২৬ লাখ জনসংখ্যার দেশ মলদোভার পাশেই ইউক্রেনের অবস্থান। দেশটির সোভিয়েত যুগের বিদ্যুৎ অবকাঠামোর কারণে জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। দেশটিতে ইতোমধ্যে গ্যাস সরবরাহ সীমিত করেছে রাশিয়া। এ ছাড়াও ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে হামলার ফলে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে দেশটিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১০

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১১

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১২

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৩

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৪

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৫

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৬

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৭

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৮

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৯

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

২০
X