কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়া কখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে জানালেন মেদভেদেভ

সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত
সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত

ইউক্রেনের চলমান পাল্টা আক্রমণ সফল হলে রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। গতকাল রোববার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। খবর রয়টার্স।

মেদভেদেভ রাশিয়ার শক্তিশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত।

মেদভেদেভ বলেন, ‘মনে করুন, ন্যাটো সমর্থিত ইউক্রেনের পাল্টা আক্রমণ সফল হয়েছে। এসব আক্রমণের ফলে আমাদের দেশের ভূখণ্ডের একটি অংশ দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। তখন রাশিয়ার প্রেসেডেন্টের আদেশ অনুযায়ী, আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হব।’

আরও পড়ুন : অর্ধেক ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেন : ব্লিঙ্কেন

তিনি আরও বলেন, ‘এটা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। তাই আমাদের শত্রুদের উচিত আমাদের সেনারা যেন সফল হয় সেই দোয়া করা। বিশ্বে পারমাণবিক অস্ত্রের আগুন যেন আবার জ্বলে না ওঠে, এটা তাদের নিশ্চিত করা।’

গত মাসে রাশিয়ার দখল করা পূর্ব ও দক্ষিণ অঞ্চল পুনর্দখলে বহুল প্রতিক্ষিত পাল্টা আক্রমণ শুরুর কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত শনিবার পুতিন বলেছিলেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসেনি। ৪ জুন থেকে যুদ্ধক্ষেত্রে কিয়েভ অনেক সামরিক সরঞ্জাম হারিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X