কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৪:১১ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অর্ধেক ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেন : ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত

রাশিয়ার অধিকৃত ইউক্রেনের অর্ধেক ভূখণ্ড কিয়েভ পুনরুদ্ধার করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে আরও ভূখণ্ড পুনরুদ্ধারে ইউক্রেনীয় বাহিনীকে কঠিন লড়াই করতে হবে বলেও জানান তিনি।

রোববার (২৩ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান ব্লিঙ্কেন।

ইউক্রেনের পাল্টা আক্রমণ নিয়ে ব্লিঙ্কেন বলেন, ‘পাল্টা আক্রমণ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটা অনেক কঠিন। আগামী দুই বা তিন সপ্তাহে কিছু হবে না। আরও বেশ কয়েক মাস লাগতে পারে।’

গত মাসে রাশিয়ার দখল করা পূর্ব ও দক্ষিণ অঞ্চল পুনর্দখলে বহুল প্রতিক্ষিত পাল্টা আক্রমণ শুরুর কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ প্রত্যাশের চেয়ে ধীরে এগিয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : যুদ্ধে ‘গুরুত্বপূর্ণ’সংখ্যক সেনা হারাচ্ছে ইউক্রেন

এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান এফ-১৬ ইউক্রেনকে দেওয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ব্লিঙ্কেন জানান, ইউক্রেন এই যুদ্ধবিমান পাবে, এমনটাই মনে করেন তিনি। এরপর তিনি বলেন, ‘আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো যখন তারা এগুলো পাবে তখন যেন তারা ঠিকমতো প্রশিক্ষণপ্রাপ্ত থাকেন, এগুলো ভালোভাবে পরিচালনা করতে পারেন এবং স্মার্টভাবে ব্যবহার করতে পারেন।’

এর আগে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ আগস্ট মাসে রোমানিয়ায় শুরু হবে বলে জানিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। এ জন্য ১১ সদস্যের একটি জোটও গঠন করেছে ন্যাটো। এ জোটের নেতৃত্বে রয়েছে নেদারল্যান্ডস ও ডেনমার্ক।

দীর্ঘদিন ধরে পশ্চিমাদের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবির মুখে গত মাসে জি-৭ নেতাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তার দেশ এফ-১৬ যুদ্ধবিমান চালানোর ক্ষেত্রে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেবে। আর বাইডেনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।

তবে ওয়াশিংটন যুদ্ধবিমান পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১০

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১১

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১২

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৩

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৪

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৫

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৬

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১৭

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৮

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৯

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

২০
X