কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার জোর প্রস্তুতি, সেনা বাড়ানোর নির্দেশ

সেনাদের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
সেনাদের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেনের বিরুদ্ধে আবারও জোর প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়া। দেশটি আবার তাদের সেনা সংখ্যা বাড়াতে চলেছে। এ নিয়ে যুদ্ধের মধ্যে তৃতীয়বারের মতো সেনা বাড়াতে যাচ্ছে দেশটি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সেনা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তার এ নির্দেশ সংক্রান্ত একটি ডিক্রিও সরকারি ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীতে নিয়মিত সেনার সংখ্যা এক লাখ ৮০ হাজার বাড়িয়ে ১৫ লাখ করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এ নিয়ে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো সেনা বাড়ানোর নির্দেশ দিলেন তিনি।

রুশ প্রেসিডেন্টের এ সেনা বাড়ানোর ঘোষণার ফলে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর স্থান দখল করতে যাচ্ছে দেশটি। আগামী ১ ডিসেম্বর থেকে এ ডিক্রি কার্যকর হবে। ডিক্রি অনুসারে সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা দুই দশমিক ৩৮ মিলিয়নে দাঁড়াবে।

শীর্ষস্থানীয় সামরিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) তথ্য অনুসারে, এই ধরনের বৃদ্ধি রাশিয়াকে যুক্তরাষ্ট্র এবং ভারতের চেয়ে বেশি সক্রিয় যুদ্ধ সৈন্যের দেশে পরিণত হবে। এর ফলে চীনের পর সেনাবাহিনীতে দ্বিতীয় বৃহত্তম হবে দেশটি। আইআইএসএসের তথ্যানুসারে বেইজিংয়ে দুই মিলিয়নেরও বেশি সক্রিয় সেনা রয়েছে।

এর আগে ২০০২২ সালের পর আনুষ্ঠানিকভাবে দুবার যুদ্ধরত সেনার সংখ্যা বাড়ানোর নির্দেশনা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। এ সময় প্রথম বার তিনি এক লাভ ৩৭ হাজার এবং পরের বার এক লাখ ৭০ হাজার সেনা বাড়ানোর নির্দেশনা দিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X