কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিধ্বংসী মনোভাব পোষণকারী দেশের তালিকা প্রকাশ করল রাশিয়া

স্থাপনার পাশে রুশ পতাকা। ছবি : সংগৃহীত
স্থাপনার পাশে রুশ পতাকা। ছবি : সংগৃহীত

নিজেদের বিরুদ্ধে ধ্বংসাত্মক মনোভাব পোষণকারী দেশের তালিকা প্রকাশ করেছে রাশিয়া। এ তালিকায় ৪৭টি দেশের নাম উল্লেখ করেছে দেশটি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাশিয়ান বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন দেশগুলোর এ তালিকার অনুমোদন দিয়েছেন। এসব দেশ রাশিয়ার আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধের পরিপন্থি। তালিকায় ৪৭টি দেশের নাম রয়েছে। তাস জানিয়েছে, তালিকায় থাকা দেশগুলো প্রথাগত রাশিয়ান আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধের বিরোধিতাকারী ধ্বংসাত্মক নিওলিবারেল মতাদর্শিক মনোভাব আরোপ করে এমন নীতিগুলো বাস্তবায়ন করে।

রাশিয়ার এ তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপানসহ বিভিন্ন দেশ রয়েছে। এছাড়া ইইউভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে স্লোভাকিয়া ও হাঙ্গেরি এবং ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক।

একটি সূত্র জানিয়েছে, ঐতিহ্যগত আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধ শেয়ার করা বিদেশিদের মানবিক সহায়তা প্রদানের জন্য রুশ প্রেসিডেন্ট আদেশের অনুমোদন দিয়ে একটি ডিক্রি জারি করেছেন। আদেশটি আনুষ্ঠানিক প্রকাশের দিন থেকে কার্যকর হয়েছে।

তালিকায় স্থান পাওয়া দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আলবেনিয়া, অ্যান্ডোরা, বাহামা, বেলজিয়াম, বুলগেরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস, ডেনমার্ক, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, ইতালি, কানাডা, সাইপ্রাস, লাটভিয়া, লিথুয়ানিয়া, লিখটেনস্টেইন, লুক্সেমবার্গ, মাল্টা, মাইক্রোনেশিয়া, মোনাকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে ও পোল্যান্ড।

এ ছাড়া, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, সান মারিনো, উত্তর মেসেডোনিয়া, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইউক্রেন, ফিনল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, মন্টেনেগ্রো, চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড, সুইডেন, এস্তোনিয়া এবং জাপান। যদিও ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সদস্য দুই দেশ স্লোভাকিয়া এবং হাঙ্গেরিকে এ তালিকায় যুক্ত করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এই বাজেট মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন 

যুক্তরাষ্ট্রে পৌঁছেই কড়া তল্লাশির মুখে ব্রাজিল দল, ছাড় পাননি নেইমাররাও!

১০

সিম-লাইসেন্সে কর প্রত্যাহার, সেবা খাতে কর কমানোর প্রস্তাব

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

১২

দলীয় নিষ্ক্রিয়তায় পদ হারালেন বিএনপি নেতা

১৩

ফুটবলের উৎসব ফিরেছে, ফেরেনি কারিনা

১৪

প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : খেলাফত মজলিস

১৫

সদরঘাট লঞ্চ ট্র্যাজেডি  / বেঁচে যাওয়া সেই রুবার কোলজুড়ে জন্ম নিল পুত্র সন্তান  

১৬

আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

১৭

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

১৮

প্রবাসী কার্ডের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

১৯

প্রেমের টানে বাংলাদেশে, খালি হাতেই ফিরলেন চীনা যুবক

২০
X