কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পেজার বিস্ফোরণ নিয়ে উত্তেজনা, যার পক্ষ নিল রাশিয়া

রাশিয়ার পতাকা ও বিস্ফোরিত পেজারের খণ্ডাংশ। ছবি : সংগৃহীত
রাশিয়ার পতাকা ও বিস্ফোরিত পেজারের খণ্ডাংশ। ছবি : সংগৃহীত

লেবাননে নজিরবিহীন পেজার, ওয়াকিটকি ও রেডিও ডিভাইস বিস্ফোরণ নিয়ে মন্তব্য করেছে রাশিয়া। এ ধরনের হামলাকে অত্যন্ত বিপজ্জনক এবং সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অভিহিত করে রাশিয়া বলেছে, মস্কো লেবাননের জনগণের পাশে থাকবে।

এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, লেবানন পরিস্থিতি নিয়ে রাশিয়া উদ্বিগ্ন। মস্কো এটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইতিহাসে নজিরবিহীন সন্ত্রাসী সাইবার আক্রমণ হিসেবে দেখছে। আমরা লেবাননের জনগণের সঙ্গে আমাদের একাত্মতা প্রকাশ করছি এবং সন্ত্রাসী কায়দায় সহিংসতা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে সশস্ত্র সংঘর্ষের সম্প্রসারণের ঝুঁকির নিন্দা জানাই।

তিনি আরও বলেন, আমরা নিশ্চিত যে লেবাননে একটি বড় আকারের সামরিক অভিযান শুরু হলে তা সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বিধ্বংসী পরিণতি হবে। এ ধরনের বিপর্যয়কর পরিস্থিতি এড়ানো প্রয়োজন। আবারও আমরা জরুরিভাবে জড়িত সব পক্ষকে সর্বোচ্চ সংযম এবং যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা উত্তেজনা কমানো এবং সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুত।

প্রসঙ্গত, মঙ্গলবার লেবাননে পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় অন্তত ৯ সদস্য নিহত হন। এরপর নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন কর্মকর্তারা এ অভিযানের বিষয়ে ব্রিফ করেছেন। তারা বলেছেন, লেবাননে হিজবুল্লাহ সদস্যদের ওপর মঙ্গলবার হামলা চালানোর জন্য ইসরায়েলি সামরিক বাহিনী তাইওয়ানের তৈরি পেজারে বিস্ফোরক উপাদান লুকিয়ে রেখেছিল।

এরপর বুধবার দেশটিতে দ্বিতীয় দফায় তারবিহীন যোগাযোগের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত ও সাড়ে চার শতাধিক আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট যুদ্ধের নতুন পর্ব ঘোষণার পর এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। এরই অংশ হিসেবে উত্তরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বিভাগকে পুনরায় মোতায়েন করেছিলেন তারা।

এদিকে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে ইসরায়েলে ১৭টি হামলা চালিয়েছে লেবানন । শুক্রবার (২০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অন্তত ১৭টি হামলা চালিয়েছে। সামরিক অবস্থানকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে।

অপরদিকে ইসরায়েলও বসে নেই। এক বছরের মধ্যে লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তারা। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়েছে। এতে কয়েকশ রকেট ছোড়া হয়েছে। এ সময় বিভিন্ন অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X