কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তাদের দেশীয় গাড়ি ব্যবহারের নির্দেশ পুতিনের

ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি কর্মকর্তাকে রাশিয়ার তৈরি গাড়ি ব্যবহারের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) তিনি এ নির্দেশ দেন। রাশিয়ার রার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য ও পৌর কর্মকর্তাদের রাশিয়ার তৈরি করা গাড়ি ব্যবহার করতে হবে। রাশিয়ার নির্মাণশিল্পের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকের পর পুতিন এ ঘোষণা দেন।

পুতিন বলেন, মন্ত্রণালয়, সংস্থা ও সরকারি কর্মকর্তাদের মধ্যে বিদেশি গাড়ি ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। এ প্রবণতা ক্রমেই বাড়ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। কর্মকর্তাদের দেশীয়ভাবে উৎপাদিত গাড়ি ব্যবহারে অভ্যস্ত হতে হবে।

আরও পড়ুন : মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, আতঙ্কে বিমান চলাচল বন্ধ

তিনি বলেন, এভাবে বেশকিছু পদক্ষেপের মাধ্যমে আমরা অতীতের চেয়ে আরও উন্নত হতে পারব। এটা জটিল কোনো ব্যাপার নয়। আস্তে আস্তে এগুলো আরও উন্নত হবে। আমাদের অন্যান্য পণ্যের মতো নির্মাণশিল্পকেও নিজেরা ব্রান্ডিং করতে হবে। জীবনমান উন্নয়নের জন্য আমাদের এগুলো প্রাধান্য দিতে হবে বলেও উল্লেখ করেনি তিনি।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে দেশটিকে। এ ছাড়া যুদ্ধের বিরাটসংখ্যক সেনা ও সামরিক খরচে চ্যালেঞ্জের মুখে পড়ছে রাশিয়া। ফলে নিজেদের অর্থনীতিতে নিজেরা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে আফ্রিকায় নিজেদের আধিপত্য বাড়াতেও নানা পদক্ষেপ নিয়েছে রাশিয়া।

এ ছাড়া সম্প্রতি রাশিয়া-আফ্রিকার জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার শহর সেন্ট পিটার্সবার্গে। যেখানে আফ্রিকার বিভিন্ন দেশে রাশিয়ার অস্ত্র সরবরাহসহ বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতেই এ অঞ্চলে মনোযোগ দিচ্ছে রাশিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X