কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, আতঙ্কে বিমান চলাচল বন্ধ

আজকের হামলায় রাশিয়ার দুটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : সংগৃহীত
আজকের হামলায় রাশিয়ার দুটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোয় একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকটি বিস্ফোরণে একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ধরনের এ হামলার পর আতঙ্কে সাময়িকভাবে মস্কোয় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়, আজ রোববার (৩০ জুলাই) ভোরের দিকে ইউক্রেনীয় ড্রোন হামলা চালায়। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন।

টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, অন্তত দুটি অফিস ভবনে আঘাত হানে ড্রোন। হামলার পরপরই সরিয়ে নেওয়া হয় আশপাশের বাসিন্দাদের।

আরেক প্রতিবেদনে বলা হয়, ভোরেই মস্কোর পশ্চিমাঞ্চল থেকে আরও দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রুশ এয়ার ডিফেন্স ট্রুপস। বিশেষজ্ঞরা মনে করছেন, পশ্চিমাদের দেওয়া অস্ত্র সহায়তার কারণে ইউক্রেন আবারও যুদ্ধে গতি বাড়াচ্ছে। বিভিন্ন এলকায় প্রতিরোধ গড়ে তুলছে।

আরও পড়ুন : মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া

গত মে মাসে ক্রেমলিনে পুতিনের বাস ভবনে পর পর দুটি ড্রোন হামলা চালানো হয়। অবশ্য সেই সময় বাসায় ছিলেন না পুতিন। ওই হামলাকে মস্কো সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে। সেই সময় ক্রেমলিন জানায়, ওই হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। তবে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো নিষ্ক্রিয় করে ফেলে।

ক্রেমলিনের গণমাধ্যম বিভাগ জানায়, পুতিনকে হত্যার উদ্দেশ্যে মনুষ্যবিহীন দুটি ড্রোন ছোড়া হয়েছিল। তবে রুশ সামরিক বাহিনী ও স্পেশাল সার্ভিস রাডার ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় সেগুলো নিষ্ক্রিয় করা হয়। একই ভাবে নতুন করে চালানো দুটি ড্রোনও ভূপাতিত করা হয়।

শুধু ড্রোন হামলাই নয়, গত মে মাসেই রুশ সীমান্ত এলাকা বেলগোরদ অঞ্চলে ঢুকে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। হামলার পর পরই মস্কো বেলগোরদ অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে শুরু করে। তাৎক্ষণিক রাশিয়া দাবি করে, তারা হামলা চালিয়ে ৭০ ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। তবে এসব হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে ইউক্রেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X