কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল ইস্যুতে জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন এরদোয়ান

জার্মান চ্যান্সেলরের সঙ্গে এরদোয়ান। ছবি : সংগৃহীত
জার্মান চ্যান্সেলরের সঙ্গে এরদোয়ান। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে ইউরোপেও। এবার এই সংকট নিয়ে ইউরোপের প্রভাবশালী দুই নেতা জড়িয়েছেন প্রকাশ্য দ্বন্দ্বে। শনিবার তুরস্কের ইস্তাম্বুলে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিরক্ষা চুক্তি এগিয়ে নিতে সাহায্য করায় এদিন জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজকে ধন্যবাদ জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইস্যুতে দুজন সম্পূর্ণ দুই মেরুতে অবস্থান নেন।

এরদোয়ান বলেন, সব রাজনৈতিক পক্ষ এক হয়ে ইসরায়েলের আগ্রাসী নীতির ইতি টানুক এমনটাই চাই আমরা। এসময় তিনি ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের গণহত্যার নিন্দা জানান।

তবে এরদোয়ানের গণহত্যার দাবি মেনে নিতে পারেননি সোলজ। তার ভাষায়, ইসরায়েলের নিজেকে রক্ষার অধিকার রয়েছে। আর তারা ঠিক সেটাই করছে। জার্মানি গণহত্যার এই অভিযোগ অবৈধ এবং অন্যায্য মনে করে বলেও জানান তিনি।

জার্মানির সঙ্গে তুরস্কের সম্পর্ক বেশ সংবেদনশীল। ইউরোপের মধ্যে জার্মানিতেই সবচেয়ে বেশি তুর্কি প্রবাসীদের বাস। এর আগে বিভিন্ন ইস্যুতে দুই দেশের অস্বস্তি তৈরি হয়েছিল। বিশেষ করে এরদোয়ানের অধীনে তুরস্কের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশের ইতিহাস রয়েছে বার্লিনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১০

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১১

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১২

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৩

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৪

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৫

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৬

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৭

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৮

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৯

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

২০
X