কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ২২ সেনাকে মুক্তি দিল রাশিয়া

ইউক্রেনের মুক্তিপ্রাপ্ত সেনাদের একাংশ। ছবি : সংগৃহীত
ইউক্রেনের মুক্তিপ্রাপ্ত সেনাদের একাংশ। ছবি : সংগৃহীত

রাশিয়ায় আটক ২২ ইউক্রেনীয় সেনা দেশে ফিরে এসেছে বলে জানিয়েছে কিয়েভ। আজ সোমবার (৭ আগস্ট) দুদেশের মধ্যে সবশেষ বন্দি বিনিময়ের ফলে তাদের মুক্তি দেয় রাশিয়া। খবর রয়টার্স।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেন, ২২ জন সেনা মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে দুজন অফিসার, সার্জেন্ট ও প্রাইভেট সেনা রয়েছে। তারা যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ফ্রন্টে লড়াই করেছিলেন। তাদের মধ্যে কয়েকজন আহতও হয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, সদ্য মুক্তিপ্রাপ্ত সেনারা ইউক্রেনের জাতীয় পতাকা জড়িয়ে ছবি তুলছেন। এ সময় তারা ইউক্রেনকে নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন : জেদ্দার আলোচনায় তৈরি হবে শান্তির খসড়া মূলনীতি

ইয়ারমাক বলেন, আজ আমাদের ২২ জন ইউক্রেনীয় যোদ্ধা বন্দিদশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরিয়ে এসেছেন। তাদের মধ্যে সবচেয়ে বড় জনের বয়স ৫৪ বছর এবং কনিষ্ঠ জনের বয়স ২৩ বছর।

তবে ইউক্রেনের ২২ সেনার বিনিময়ে রাশিয়ার কতজনকে মুক্তি দিতে হয়েছে সে বিষয়ে কিছু জানাননি ইয়ারমাক। রাশিয়ার পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর বেশ কয়েকবার নিজেদের মধ্যে বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। গত বছরের সেপ্টেম্বরে একসঙ্গে প্রায় ৩০০ বন্দি বিনিময় করেছিল দুদেশ। সৌদি আরব ও তুরস্কের মধ্যস্থতা ওই বন্দি বিনিময় হয়েছিল।

তখন প্রায় ২১৫ ইউক্রেনীয়কে মুক্তি দেয় রাশিয়া। বিনিময়ে ৫৫ রুশ নাগরিক ও রাশিয়ায় নিষিদ্ধ দলের নেতা ভিক্তর মেদভেদচুককে মুক্তি দেয় ইউক্রেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১০

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১১

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১২

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৪

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৫

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৬

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৭

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৮

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৯

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

২০
X