সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার

পরিত্যক্ত একটি টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা
পরিত্যক্ত একটি টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা

ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত একটি টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব-রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেট থেকে এসব উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাপড়ের ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো একটি ৭ দশমিক ৫ এমএম পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া পরিত্যক্ত একটি কালো ব্যাগের ভেতর থেকে চারটি ককটেল পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ককটেল সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

ফরিদপুর আর্মি ক্যাম্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত টয়লেট থেকে এসব উদ্ধার করে। পরে জব্দকৃত অস্ত্র ও বিস্ফোরক সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ ও সন্ত্রাস দমনে সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে নিকটস্থ সেনা ক্যাম্প বা থানাকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ বলেন, সেনাবাহিনীর সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও ককটেল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X