কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১১:৫০ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

লাইনচ্যুত হয়ে অ্যাপলের শোরুমে ঢুকে পড়ল ট্রেন

লাইনচ্যুত হওয়া ট্রেন। ছবি : সংগৃহীত
লাইনচ্যুত হওয়া ট্রেন। ছবি : সংগৃহীত

নরওয়েতে ট্রেন লাইচ্যুত হয়ে একটি শোরুমে ঢুকে পড়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নরওয়ের রাজধানী অসলোর একটি বাণিজ্যিক এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়েছে। এরপর এটি একটি কম্পিউটার ও মোবাইল ফোনের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।

অসলোর প্রধান ট্রেন স্টেশনের কাছে স্টরগাটার একটি সংযোগস্থলে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এ সময় এ কমিউটার ট্রেনে মাত্র ২০ যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী মহনসিন মুনির নামের এক ব্যক্তি নরওয়েজিয়ান মিডিয়াকে বলেন, ট্রেনটি প্রচণ্ড গতিতে আসছিল। এ সময় এটির বাঁ দিকে বাঁক করার কথা ছিল। কিন্তু এটি লাইনচ্যুত হয়ে সোজা সামনে এবং দোকানের মধ্যে ঢুকে যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জন্য ট্রেনের চালককে সন্দেহ করা হচ্ছে। তবে তাকে এখনও চিহ্নিত করা যায়নি।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ট্রেনটির বেশিরভাগ অংশ দোকানের ভেতরে ঢুকে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার কারণে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে চালকও রয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের সকলকে প্রাথমিক চিকিৎিসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কারোর অবস্থা গুরুতর নয়।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে যে তারা নরওয়েজিয়ান নিরাপত্তা তদন্ত কর্তৃপক্ষের সদস্যদের আসার জন্য অপেক্ষা করছে। এ ছাড়া দুর্ঘটনার পর চারতলা ভবনটির কাঠামোগত ক্ষতি পরীক্ষার জন্য এটি পুরোপুরি খালি করা হয়েছে।

নরওয়ের রাজধানীতে অসলোতে পাতাল ও রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পোরভিয়েন। প্রতিষ্ঠানটি প্রতি বছরে প্রায় ৫০ মিলিয়ন যাত্রী পরিবহন করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X