কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১২:০৪ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সুইজারল্যান্ডে মুখ ঢেকে রাখলেই জরিমানা

সুইজারল্যান্ডে নিষিদ্ধ হতে যাচ্ছে বোরখা। ছবি : সংগৃহীত
সুইজারল্যান্ডে নিষিদ্ধ হতে যাচ্ছে বোরখা। ছবি : সংগৃহীত

পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখা নিয়ে নতুন বিল পাস করেছে সুইজারল্যান্ড। এর ফলে দেশটিতে মুখ ঢেকে রাখলেই জরিমানার মুখোমুখি হতে হবে নারীদের। সম্প্রতি এমন বিল পাস করেছে দেশটি।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার দেশটির সরকার জানিয়েছে, পাবলিক স্পেসে মুখ ঢেকে রাখার বা বোরখা পরার একটি বিতর্কিত বিল পাস করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। এর ফলে পাবলিক প্লেসে নারীরা বোরকা বা মুখে ঢেকে রাখতে পারবেন না।

প্রতিবেদন বলা হয়, ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি গণভোটে দেশটির জনগণ বোরকা পরিধান নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছিল। পরে এ সিদ্ধান্তের ভিত্তিতে সুইজারল্যান্ডে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করা হয়।

এদিকে বোরকার ওপর নিষেধাজ্ঞা নিয়ে মুসলিম সংগঠনগুলো এ আইনটির কঠোর সমালোচনা করেছে। এ আইন সেই একই গোষ্ঠীর উদ্যোগে চালু করা হয়েছে, যারা ২০০৯ সালে নতুন মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ছিল।

সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বোরকা নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং যারা এই আইনটি অমান্য করবে, তাদের এক হাজার সুইস ফ্রাংক (এক হাজার ১৪৪ ডলার) জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকার সমান।

উল্লেখ্য, এ নিষেধাজ্ঞা বিমান, কূটনৈতিক ও কনস্যুলার ভবন, উপাসনালয় এবং অন্যান্য পবিত্র স্থানে প্রযোজ্য হবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মুখ কেবল তখনই পরা যাবে যখন তা স্বাস্থ্য, নিরাপত্তা, দেশীয় রীতিনীতি বা আবহাওয়ার কারণে প্রয়োজনীয় হবে। এ ছাড়া শৈল্পিক কাজ, বিনোদন এবং বিজ্ঞাপনেও এটি ব্যবহার করা যাবে। মতপ্রকাশ এবং সমাবেশে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার জন্যও অনুমতি সাপেক্ষে মুখ ঢেকে রাখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১০

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১১

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১২

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৩

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৪

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৬

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৭

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৮

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৯

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

২০
X