কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

পার্লামেন্টে হাতাহাতিতে জড়ালেন এমপিরা

পার্লামেন্টে এমপিদের হাতাহাতি। ছবি : সংগৃহীত
পার্লামেন্টে এমপিদের হাতাহাতি। ছবি : সংগৃহীত

বিভিন্ন সময়ে বিভিন্নজনের সঙ্গে আমাদের বিবাদ হয়ে থাকে। এমনকি পার্লামেন্টে আমরা অনেক সময় কড়া যুক্তিতর্ক বা শক্ত প্রতিবাদ দেখে থাকি। তবে তাই বলে পার্লামেন্টে হাতাহাতির ঘটনা ভাবতেই কেমন যেনো অস্বাভাভিক লাগে। শুনতে অস্বাভাবিক মনে হলেও বাস্তবে পালামেন্টে বিবাদে জড়িয়েছেন সার্বিয়ার এমপিরা।

সোমবার (২৫ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সার্বিয়ার পার্লামেন্টে এমপিদের মধ্যে হাতাহাতি হয়েছে। চলতি মাসের শুরুর দিকে দেশটিতে একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। এ ঘটনায় বিরোধী দলের সদস্যরা ক্ষমতাসীন জোটের দায় এড়ানোর চেষ্টা করার অভিযোগ করে ব্যানার নিয়ে প্রতিবাদ করায় এ হাতাহাতির ঘটনা ঘটে।

এন১ টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দেশটির বামপন্থি বিরোধী দল গ্রিন পার্টির নেতা রাডোমির লাজোভিচ ‘আপনার হাতে রক্ত লেগে আছে’ শীর্ষক একটি ব্যানার তুলে ধরে প্রতিবাদ জানানোয় এ বিরোধের সূত্রপাত হয়।

গ্রিন পার্টির নেতার এমন প্রতিবাদে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাতিবর লোনকার তার দিকে তেড়ে গিয়ে তর্ক করতে থাকেন। তখন অন্যরা তাকে মারধর করেন। এ সময় বিরোধী দলের বাকি সদস্যরা তাকে ‘হত্যাকারী, খুনি’ বলে চিৎকার করতে থাকেন।

এর আগে চলতি মাসের শুরুর দিকে দেশটির নোভি স্যাড এলাকার একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে পড়ে। এতে অন্তত ১৫ জন নিহত হন। এ ঘটনায় দেশটির ক্ষমতাসীন দল ও দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুজসিককে নিয়ে সমালোচনার তৈরি হয়েছে। দেশটির বিরোধী দল ও সাধারণ নাগরিকদের অনেকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে আসছেন। কেননা তিনি মেয়র থাকাকালে এ স্টেশনটির নির্মাণকাজ হয়েছিল। যদিও অভিযোগের বিষয়টি অস্বীকার করে আসছেন তারা।

এ ঘটনায় গত সপ্তাহে দেশটির সাবেক এক মন্ত্রীসহ অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পরিস্থিতি সামাল দিতে পারেনি দেশটির সরকার।

গত সপ্তাহের এই দুর্ঘটনায় দেশটির একজন সাবেক মন্ত্রীসহ অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তা সত্ত্বেও দেশটির সরকার বিরোধী দল ও জনগণের চাপ সামলাতে ব্যর্থ হচ্ছে। সার্বিয়ার বিরোধী দলগুলো বলছে, সম্ভাব্য অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ কালক্ষেপণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X