কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিক বিক্ষোভে ইতালিতে অচলাবস্থা

বিক্ষোভ চলাকালে সড়কে অলস সময় পার করেন বাসচালকরা। ছবি : সংগৃহীত
বিক্ষোভ চলাকালে সড়কে অলস সময় পার করেন বাসচালকরা। ছবি : সংগৃহীত

শ্রমিক বিক্ষোভে শুক্রবার (২৯ নভেম্বর) অচলাবস্থায় পড়েছে ইতালি। এ দিন বেশ কয়েকটি শ্রমিক ইউনিয়নের দেশব্যাপী ডাকা ধর্মঘটে স্থবির হয়ে পড়ে দেশটি। সরকারের বাজেট পরিকল্পনার পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

আনাদোলু এজেন্সি ও রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন শ্রমিক সংগঠন সারা দেশে বিক্ষোভ করেন। এতে সড়ক-মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোথাও কোথাও আন্দোলনকারীরা গণপরিবহন চলাচল বন্ধ করে দেন। এতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে দেখা গেছে।

বাধ্য হয়ে এ দিন সারা দেশে বাস এবং পাতাল রেল চার ঘণ্টার জন্য স্থগিত করা হয়। এ ছাড়া বিমান সংস্থাগুলো ১০ হাজার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে।

শ্রমিকরা স্থানীয় সময় সকাল ৯টায় তাদের আট ঘণ্টা ধর্মঘট শুরু করেন। সরকারের বাজেট পরিকল্পনার পরিবর্তন এবং মূল অর্থনৈতিক খাতে তহবিল বৃদ্ধির দাবিতে তারা এ আন্দোলন করছেন।

ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়নগুলো দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের আয়োজন করে। এতে অর্থনীতির প্রায় প্রতিটি সেক্টর থেকে শ্রমিকরা যোগ দেন। রয়টার্সের ওই প্রতিবেদনে আন্দোলনকারীদের বরাতে বলা হয়েছে, ধর্মঘটে ৭০ শতাংশ শ্রমিক অংশ নিয়েছেন। সারা দেশে ৪৩টির বেশি পৃথক বিক্ষোভের আয়োজন করা হয়। সেখানে শ্রমিক ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

ইতালির বৃহত্তম ইউনিয়ন সিজিআইএল-এর প্রধান মাউরিজিও ল্যান্ডিনি সাংবাদিকদের বলেন, আমরা এই দেশটিকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিতে চাই। এটি করতে আমাদের কর্মসূচিতে সবার অংশগ্রহণ প্রয়োজন। আমাদের জন্য সামাজিক বিদ্রোহের অর্থ হলো- আমরা অন্যায়কে উপেক্ষা করতে পারিনি।

ইতালীয় সংবাদমাধ্যম দেশটির উত্তরের শহর তুরিনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কোথাও কোথাও সংঘর্ষের খবর দিয়েছে। সেখানে ছাত্র ও শ্রমিকদের একটি দল শহরের প্রধান ট্রেন স্টেশনগুলোর রেলপথ দখল করেছিল। এ নিয়ে ওই সংঘর্ষ বাধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X