কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবমেরিনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করছে রাশিয়া

পুরোনো ছবি
পুরোনো ছবি

পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিনে হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র সংযুক্ত করার কথা জানিয়েছে রাশিয়া। এরই মধ্যে এই প্রক্রিয়া শুরু করে দিয়েছে দেশটি।

আজ সোমবার (১৪ আগস্ট) রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন রাশিয়ার বৃহত্তম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ইউনাইটেড শিপবিল্ডিং করপোরেশনের প্রধান আলেক্সি রাখমানভ।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে নিজেদের সামরিক শক্তি জোরদারে প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করেছে রাশিয়া। সেনা, নৌ ও বিমানবাহনীকে নতুন নতুন যুদ্ধাস্ত্র দিয়ে যাচ্ছে দেশটি। সবশেষ সাবমেরিনে হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র সংযুক্ত করার কথা জানাল দেশটি।

আলেক্সি রাখমানভ বলেন, ইয়াসেন-এম প্রকল্পের বহুমুখী পারমাণবিক সাবমেরিনে নিয়মিতভাবে জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংযুক্ত করা হবে। এ লক্ষ্য এরই মধ্যে কাজ চলছে।

ইয়াসেন শ্রেণির সাবমেরিনগুলো প্রজেক্ট ৮৮৫এম নামেও পরিচিত। সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে সোভিয়েত আমলের পুরোনো সাবমেরিনের পরিবর্তে পারমাণবিক শক্তিসম্পন্ন এসব সাবমেরিন নির্মাণ করে রাশিয়া।

আর জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে ৯০০ কিলোমিটার দূরের শত্রুঘাঁটিতে আঘাত হানতে পারে। ফলে প্রচলিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা কঠিন।

এর আগে গত বছর পরমাণু বাহিনীকে আরও শক্তিশালী করার অংশ হিসেবে ব্যাপক হারে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নির্মাণ শুরুর কথা জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এরই মধ্যে রাশিয়ার যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকভে জিরকন ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা হয়েছে। চলতি বছরের শুরুতে আটলান্টিক মহাসাগরে নিজেদের সক্ষমতার সফল পরীক্ষাও চালিয়েছে এই ‍যুদ্ধজাহাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১০

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১১

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১২

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৩

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১৪

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৫

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

১৬

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১৮

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১৯

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২০
X