কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

টানা ৪০ রাতের পর সূর্যোদয়

সূর্যোদয় দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। ছবি : সংগৃহীত
সূর্যোদয় দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। ছবি : সংগৃহীত

টানা ৪০ রাতের পর সূর্যের আলো দেখার সৌভাগ্য হয়েছে রাশিয়ার মুরমানস্কের বাসিন্দাদের। শনিবার পূর্বকোণে যখন উঁকি দেয় সূর্য, তখন সে উপলক্ষ উদযাপনে মুরমানস্কের বাসিন্দারা জড়ো হন। ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয়রা সোলনেচনায়া গোরকায় জড়ো হয়ে আনন্দ-উল্লাস করছেন। এ সময় তাদের সূর্যোদয়ের দৃশ্য ধারণ করতে দেখা যায়। পাশাপাশি তারা নাচতে এবং ছবি তুলতে থাকেন।

একজন বাসিন্দা স্ভেতলানা নাসোনেনকো জানান, তিনি ষষ্ঠবারের মতো সূর্যোদয় দেখতে এসেছেন। উত্তর মেরুর বাসিন্দাদের কাছে সূর্যোদয় দেখা ঐতিহ্যের মতো। কেননা আমরা সূর্যোদয়ের জন্য ৪০ দিন অপেক্ষা করি। যদি সূর্য উঁকি না দেয়, তাহলেও আমরা বুঝে নেই, কাছাকাছি কোথাও আছে। সূর্যোদয় দেখতে আসার এই উৎসবের নাম ফার্স্ট ডন।

২০০৭ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে। এ বছর প্রায় দুই হাজার মানুষ সূর্যোদয় দেখতে হাজির হয়েছিলেন। গেল বছরের ২ ডিসেম্বর মুরমানস্ক অঞ্চলে পোলার নাইট শুরু হয়। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৯ মিনিটে সূর্যোদয়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ এই পোলার নাইটের।

আর্কটিক সার্কেলের উত্তরাঞ্চলে এই পোলার নাইট দেখা যায়। সেখানে সূর্য ২৪ ঘণ্টার বেশি দৃষ্টিসীমার বাইরে থাকে। তবে মেরুর কাছাকাছি অঞ্চলে আরও দীর্ঘ সময় সূর্য দৃষ্টিগোচর হয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X