কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০২:৪৭ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

আইফেল টাওয়ারের নিষিদ্ধ জায়গায় রাত কাটালেন দুই মাতাল

ফ্রান্সের ঐতিহাসিক আইফেল টাওয়ার। ছবি : সংগৃহীত
ফ্রান্সের ঐতিহাসিক আইফেল টাওয়ার। ছবি : সংগৃহীত

ফ্রান্সের আইকনিক নিদর্শন আইফেল টাওয়ারে এক অবাক কাণ্ড ঘটেছে। কড়া নিরাপত্তা সত্ত্বেও টাওয়ারের নিষিদ্ধ জায়গা ঢুকে পড়েছেন দুই মাতাল। শুধু তাই নয়, সেখানে নাক ডেকে ঘুমিয়ে রাত কাটিয়েছেন তারা। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, মাতাল ওই দুই ব্যক্তি আমেরিকান নাগরিক। নিরাপত্তারক্ষীরা সোমবার (১৪ আগস্ট) সকালে তাদের উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, ওই দুই মাতাল রোববার রাত ১০টা ৪০ মিনিটে টিকিট নিয়ে প্রবেশ করে। এরপর তারা সিঁড়ি দিয়ে নামার সময় নিরাপত্তরক্ষীদের ফাঁকি দিয়ে নিষিদ্ধ জায়গায় ঢুকে পড়ে। তাদের দুই ও তিন তলার মাঝের একটি জায়গা থেকে উদ্ধার করা হয়। জায়গাটিতে সাধারণ মানুষের প্রবেশের সুযোগ নেই।

প্যারিসের কৌঁসুলি জানিয়েছেন, তারা জায়গাটিতে মাতাল অবস্থায় আটকে গিয়েছিলেন। পরে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি বিশেষ উদ্ধারকারী দল এগিয়ে আসে। তাদের উদ্ধারের জন্য আইফেল টাওয়ারের সাধারণ সময়ের চেয়ে দেরিতে সেদিন খোলা হয়।

আইফেল টাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের জন্য এটি কোনো ধরনের হুমকি সৃষ্টি করেনি। তাদের প্যারিস পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে মামলা করবে টাওয়ার কর্তৃপক্ষ।

এর আগে গত শনিবার আইফেল টাওয়ারে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ফলে তাৎক্ষণিক সব দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়। ওইদিন টাওয়ারের তৃতীয় তলায় বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তারও আগে ২০১০ সালের ১৪ সেপ্টেম্বর সম্ভব্য বোমা হামলার আশঙ্কায় আইফেল টাওয়ার দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। অনুসন্ধান চালিয়ে কোনো বোমা পাওয়া না যাওয়ায় পরদিন আবারও তা খুলে দেওয়া হয়।

আইকনিক এ টাওয়ারটি ১৮৮৭ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়। এটি শেষ হয় ১৮৮৯ সালের ৩১ মার্চ। ১৮৮৯ সালে এ দৃষ্টিনন্দন টাওয়ার দর্শনার্ধীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার ওই বছর ২০ লাখ দর্শনার্থী পরিদর্শন করেন। এ ছাড়া গত বছর ৫৮ লাখ দর্শনার্থী এটি পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১০

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১১

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১২

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৩

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৪

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৫

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৬

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৭

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৮

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৯

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

২০
X