কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১২:২৩ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গুজবে কান দিয়ে মার্কিন সীমান্তে শত শত অভিবাসী

মার্কিন সীমান্তে শত শত অভিবাসীর ভিড়। ছবি : সংগৃহীত
মার্কিন সীমান্তে শত শত অভিবাসীর ভিড়। ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়া ও মুখের কথার মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পরে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর মার্কিন সীমান্তে ভিড় করেছেন শত শত অভিবাসী। যুক্তরাষ্ট্র বিপুল সংখ্যক অভিবাসীকে দেশটিতে প্রবেশ করতে দেবে; এমন গুজব ছড়িয়ে পড়ার পর তারা সেখানে ভিড় করেন।

স্থানীয় সময় সোমবার রাতেই তারা মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সিউদাদ জুয়ারেজ শহরের মার্কিন সীমান্তে অবস্থান নেন। বুধবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কেউ কেউ বলেছেন, তারা সিবিপি ওয়ান নামে একটি মার্কিন মোবাইল অ্যাপের মাধ্যমে আশ্রয়ের আবেদন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে কয়েক সপ্তাহ ধরে সীমান্তে অপেক্ষা করছেন। এ ছাড়া এই উপায়ের বিকল্প হিসেবে কোনো রকমে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করতেও আগ্রহী তারা।

রয়টার্স বলছে, টেক্সাস শহরের এল পাসোর ঠিক বিপরীতে সীমান্তের চারপাশে প্রায় ১ হাজার অভিবাসী জড়ো হয়েছিলেন। এসব অভিবাসীদের কেউ কেউ সীমানা প্রাচীরের স্ল্যাটের মধ্য দিয়ে উঁকি দিয়ে সময় কাটান এবং অন্যরা যুক্তরাষ্ট্রের দিকে যাওয়া একটি ট্রেন লাইনের পাশে বসেছিলেন।

তবে রেলওয়ে লাইন ও রেলগেটের অংশজুড়ে রেজারের তার টানিয়ে দিয়েছেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের কর্মকর্তারা।

আরও পড়ুন : নিষেধাজ্ঞা ছাড়াও সম্পদ জব্দ করতে পারে যুক্তরাষ্ট্র

এ সময় ভেনেজুয়েলার অভিবাসী জোহান রামিরেজ বলেছেন, ‘আপনি দেখতে পাচ্ছেন কত মানুষ সীমান্ত পার করতে চায়... আর সেটি কেবল আমাদের পরিবারের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। আমরা এখানে অনেক দিন কাটিয়েছি। আমাদের টাকা ফুরিয়ে আসছে, আমরা রাস্তায় ঘুমাচ্ছি।’

উল্লেখ্য, প্রতিবছর মধ্য আমেরিকা থেকে লাখ লাখ অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। তাদের মধ্যে অনেকে পায়ে হেঁটে আবার অনেকে ‘ক্যারাভ্যান’ নামে পরিচিত বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে মেক্সিকোর ভেতর দিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১০

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১১

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১২

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৩

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৪

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৫

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৬

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৭

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৮

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৯

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

২০
X