কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

বাশার আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফ্রান্সের

বাশার আল আসাদ ও ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত
বাশার আল আসাদ ও ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এমন পদক্ষেপ নিলেন দুজন ফরাসি ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার ফ্রান্সের বিচারিক কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন বাশার আসাদ। তাই ২০১৭ সালে সিরিয়ার দেরা শহরে বোমা হামলায় একজন বেসামরিক ব্যক্তির মৃত্যুর জন্য তাকে দায়ী করছে ফরাসি কর্তৃপক্ষ। সেই মামলাতেই বাশার আসাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

জানা যায়, ২০১৭ সালের ৭ জুন ওই হামলায় নিহত হয়েছিলেন সালাহ আবু নাবোত। ৫৯ বছর বয়সী ফ্রাঙ্কো-সিরিয়ান নাগরিক সালাহ ফ্রান্সে একজন সাবেক শিক্ষকও ছিলেন। ফরাসি বিচার বিভাগ বলছে, তাদের বিশ্বাস বাশার আসাদ হেলিকপ্টারে করে ওই হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন।

এ মামলায় এখন পর্যন্ত সিরিয়ার সামরিক বাহিনীর ৬ কর্মকর্তাকে লক্ষ্য করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। গেল ২০১৮ সালে এই মামলায় তদন্ত শুরু হয়। এর আগে ২০২৩ সালে ফরাসি কর্তৃপক্ষ বাশার আসাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিল। অবশ্য সেটি ছিল ২০১৩ সালে রাসায়নিক হামলার মামলায় জারি করা পরোয়ানা।

প্রায় দেড় মাস আগে বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ থেকে পালিয়ে যান বাশার আসাদ। শুরুতে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পরে রাশিয়া বাশার আসাদকে আশ্রয় দেওয়ার কথা নিশ্চিত করে। সেখানেই এখন পরিবার সমেত রাজনৈতিক আশ্রয়ে আছেন বাশার আসাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১০

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১১

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১২

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৩

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৪

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৫

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৬

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৭

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৮

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৯

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

২০
X