কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইউরোপের কপালে চিন্তার ভাঁজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস ইউরোপকে নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় আরও সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষাপটে তিনি বলছেন, ইউরোপের দেশগুলোর জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হলো, নিজেদের সেনাবাহিনী গঠন করা। এর মাধ্যমে ইউরোপের দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করতে পারবে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। খবর রয়টার্সের।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপগুলোর দিকে ইঙ্গিত করেন। ট্রাম্প বর্তমানে ইউক্রেন যুদ্ধের সমাধানে একপেশে পদক্ষেপ নিচ্ছেন এবং ইউক্রেনের পরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্র দূরে সরে যাচ্ছে। ইউক্রেন থেকে মুখ ফিরিয়ে ঝুঁকছেন রাশিয়ার দিকে। ট্রাম্পের এই পরিবর্তিত পররাষ্ট্রনীতিতে ইউরোপীয় নেতারা চিন্তিত হয়ে পড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, ট্রাম্প ‘রাশিয়ার বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে’ পড়েছেন। কিয়েভকে ছাড়া করা বৈঠকের কোনো সিদ্ধান্ত মেনে না নেওয়ার কথাও সুস্পষ্ট করে জানান দেন তিনি।

অন্যদিকে জেলেনস্কিকে ‘অনির্বাচিত স্বৈরশাসক’ বলেও আখ্যা দেন ট্রাম্প।

দুই নেতার এই দ্বন্দ্ব ইউরোপীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এ প্রসঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রী বলেন, বেশ কিছুদিন ধরে ইউরোপে যে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্থবিরতা দেখা দিয়েছে, দ্রুতই তা কাটিয়ে উঠতে উদ্যোগ নিতে হবে তাদের।

মিতসোতাকিস আরও বলেন, ইউরোপের নিজস্ব সেনাবাহিনী গঠনের প্রয়োজনীয়তা একটি পুরনো দাবি। কিন্তু বর্তমানে এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এখন ইউরোপের ওপর নির্ভরশীলতা কমিয়ে দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অনেক আগে থেকেই ইউরোপীয় সেনাবাহিনী গঠনের কথা বলেছেন, যাতে ইউরোপ নিজেদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে পারে।

মিতসোতাকিস ও অন্যান্য ইউরোপীয় নেতারা মনে করেন, এখন সময় এসেছে ইউরোপের দেশগুলোর নিজেদের সামরিক সক্ষমতা শক্তিশালী করার, যাতে তারা পৃথিবীর অন্য দেশগুলোর সঙ্গে সমান তালে নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত নিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১০

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১১

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১২

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

১৩

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

১৪

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

১৫

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

১৬

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

১৭

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১৮

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

১৯

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

২০
X