কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১০:০২ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

অপ্রতিরোধ্য পুতিন, ভয়ে কাঁপছে ইউরোপ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হলেই রাশিয়া ইউরোপের দিকে তাকাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে পোল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি বলেছেন, যদি ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হয়, তাহলে চলতি দশকের শেষে ইউরোপ আক্রমণ করবে রাশিয়া। এই খবর জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এসেন্সি।

সিকোরস্কি বলেন, ‘রাশিয়া বর্তমানে একা ইউক্রেনের বিরুদ্ধে জয়লাভ করতে অক্ষম, তাই তারা তাৎক্ষণিকভাবে আরও বিস্তৃত আক্রমণের জন্য প্রস্তুত হবে না। তবে যদি ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় এবং রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর দায়িত্ব নেয়... তাহলে এই হিসাব বদলে যাবে।’

তিনি বলেন, এই পরিস্থিতিতে ইউরোপের উচিত ‘চলতি দশকের শেষ নাগাদ’ রাশিয়ার আক্রমণ ঠেকানোর জন্য প্রস্তুত হয়ে থাকা। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করেন না। রাশিয়া অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নেওয়ার নিতে সৌদি আরবে অনুষ্ঠিত চলমান আলোচনায় ‘জয়’ পেতে চায়।

এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে কিয়ার স্টারমারের প্রস্তাবকে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। একই সঙ্গে তিনি তার প্রস্তাবকে ‘ভঙ্গিমাপূর্ণ ও কৌশলী’ বলে মন্তব্য করেছেন। উইটকফ বলেন, ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ‘অতি সরলীকৃত’ ধারণা পোষণ করছেন এবং ‘চার্চিল হওয়ার অভিনয় করছেন’।

সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে বলেন, ‘তিনি তাকে খারাপ ব্যক্তি হিসেবে দেখেন না। পুতিন অত্যন্ত বুদ্ধিমান।’

এই অবস্থায় রাশিয়া যে কোনো চুক্তির জন্য কঠোর শর্ত দিয়েছে। যার মধ্যে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবি অন্তর্ভুক্ত। কিয়েভ ও তার মিত্ররা এই দাবি প্রত্যাখ্যান করেছে। তবে রাশিয়ার দাবি মেনে হোয়াইট হাউস অস্থায়ীভাবে অস্ত্র সরবরাহ স্থগিত করলেও এখনো কোনো স্থায়ী সীমাবদ্ধতা আরোপ করেনি।

এই অবস্থায় ইউরোপীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, ট্রাম্প কূটনৈতিক সাফল্যের লক্ষ্যে ইউক্রেনের স্বার্থকে জলাঞ্জলি দিতে পারেন। তাদের মতে, পুতিন আলোচনায় দেরি করিয়ে ট্রাম্পের কাছ থেকে আরও ফায়দা আদায়ের চেষ্টা করছেন।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা বলেছেন, ‘রাশিয়া কেবল আলোচনার অভিনয় করছে। তারা শান্তি বা যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে।’

কালবেলা/এমএ/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X