কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১০:৩৫ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার ১৩ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পতাকা। ছবি : সংগৃহীত

ইউক্রেনে আগ্রাসনের মাধ্যমে শিশুদের বাস্তচ্যুত করার অভিযোগে রাশিয়ার ১৩ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে ইউক্রেনে শিশুদের জোরপূর্বক বাস্তচ্যুত করার কাজে সম্পৃক্ত থাকার অভিযোগ করো হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা দেয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের আর্টেক নামের এক শিশুদের পুনর্বাসন কেন্দ্রের কর্তাব্যক্তি। ওই শিশুকেন্দ্রের কর্তাব্যক্তিররা তাদের সেখানে দেশপ্রেম ও পুনঃশিক্ষা কার্যক্রমের নামে আটকে রেখেছেন। এমনকি সেসব শিশুদের নিজ দেশেও ফিরতে বাধা দিচ্ছেন তারা।

নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গর্ভনরের এক উপদেষ্টা, কালুগা ও রোস্তভ অঞ্চলের চিল্ডেন রাইটসের কমিশনার ও চেচেন রিপাবলিকের সরকার ব্যবস্থার চেয়ারম্যান রয়েছেন।

এর আগে চলতি বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রুশ চিল্ডেন কমিশনার মারিয়া লভোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের বিরুদ্ধে ইউক্রেন আগ্রাসনে শিশুদের বিপরীতে যুদ্ধাপরাধের অভিযোগ করা হয়েছে।

ইউক্রেনের অভিযোগ, গত বছরের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার আগ্রাসনের পর এখন পর্যন্ত সাড়ে ১৯ হাজারের বেশি শিশুদের নির্বাসন বা জোরপূর্বক বাস্তচ্যুত করার অভিযোগ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X