কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার মিয়ানমারের দুই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জেট ফুয়েল সরবরাহের সঙ্গে জড়িত থাকায় এবার মিয়ানমারের সামরিক সরকারের দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর দ্য ডিপ্লোম্যাটের।

এতে বলা হয়েছে- যেসব বিদেশি প্রতিষ্ঠান জান্তাকে যুদ্ধবিমানে ব্যবহার্য জ্বালানি তেল (জেট ফুয়েল) সরবরাহ করে, সেগুলোকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসামরিক জনগণের ওপর সেনাবাহিনীর বিমান হামলার কথা উল্লেখ করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা পাওয়া দুই ব্যক্তি হলেন- খিন ফিউ উইন এবং জাও মিন তুন। যেসব বিদেশি কোম্পানি মিয়ানমারের সামরিক বাহিনীকে জেট ফুয়েল সরবরাহ করে, সেসবের মধ্যে ৩টির মালিক এই দুই ব্যক্তি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেছেন, বিধিনিষেধ আরোপের যে ক্ষমতা রয়েছে তা সম্প্রসারণের মাধ্যমে আমরা সামরিক জান্তার শাসন ব্যবস্থা পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ একটি বাড়তি খাতকে নিষেধাজ্ঞার আওতায় এনেছি। এর মাধ্যমে আমরা জান্তাকে সেসব সম্পদ থেকে আরও বেশি বঞ্চিত করতে পারবো। যা তারা নিজ দেশের নাগরিকদের দমনে ব্যবহার করছে।

এর আগে চলতি বছর জুন মাসে মিয়ানমারের দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এই দুটি ব্যাংকের মাধ্যমে মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজসহ আরও কিছু প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রা বিনিময় করতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X