কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে অপরাধীদের জন্য ভাড়া করা হলো ৪০০ সেল

কারাগার ও চারপাশে কাঁটাতারে মোড়ানো সীমানা। ছবি : সংগৃহীত
কারাগার ও চারপাশে কাঁটাতারে মোড়ানো সীমানা। ছবি : সংগৃহীত

কারাগারে দাগী অপরাধীদের জন্য ভাড়া করা হয়েছে কয়েকশ সেল। শুনতে অবাক লাগলেও ইউরোপের একটি দেশে এমন ঘটনা ঘটেছে। নিজেদের কারাগারে চাপ কমাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেন সরকার জানিয়েছে, দেশের অতিরিক্ত ভিড়যুক্ত কারাগারের চাপ কমাতে এস্তোনিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছে। এ চুক্তি অনুসারে দেশটির একটি কারাগারে ৬০০ জন পর্যন্ত অপরাধীকে সাজা ভোগের জন্য পাঠানো যাবে।

চুক্তি অনুসারে, আগামী বছরের জুলাই থেকে, সুইডেন ১৮ বছরের বেশি বয়সী পুরুষ অপরাধীদের এস্তোনিয়ার তারতু শহরের একটি কারাগারে পাঠাতে পারবে। খুন থেকে যৌন অপরাধের মতো অপরাধে দোষী সাব্যস্তদের এ কারাগারে পাঠানো হবে। এই চুক্তির জন্য উভয় দেশের সংসদের অনুমোদন প্রয়োজন।

সুইডেনের বিচারমন্ত্রী গুনার স্ট্রমার সাংবাদিকদের বলেন, পুরো কারাগারটি সুইডেনের নিষ্পত্তির জন্য রাখা হবে। সুইডেনের কারাগার ব্যবস্থা বর্তমানে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় সম্প্রসারণের পরিকল্পনা প্রয়োজন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বন্দির জন্য সুইডেন প্রতি মাসে ৮ হাজার ৫০০ ইউরো (৯ হাজার ৬৮০ মার্কিন ডলার) প্রদান করবে। যেখানে সুইডেনে গড়ে প্রতি মাসে ১১ হাজার ৫০০ ইউরো ব্যয় করতে হয়। এ হিসাবে নিজের দেশের তুলনায় এটি বেশ সাশ্রয়ী।

রয়টার্স জানিয়েছে, গত এক দশকে গ্যাং-সম্পর্কিত সহিংসতার কারণে সুইডেনে কঠোর আইন ও সাজার মেয়াদ বৃদ্ধি পাওয়ায় কারাগারের বন্দী সংখ্যা বেড়েছে। মে মাসে সুইডিশ কারাগার ও প্রোবেশন সার্ভিসের তথ্য অনুযায়ী, প্রায় ৭ হাজার ৩০০ বন্দীকে ৫ হাজার ২৩৫টি সেলে রাখা হয়েছিল।

কারাগার সার্ভিসের অনুমান, আগামী ১০ বছরে সুইডেনে ৩০ হাজার মানুষ কারাগারে থাকতে পারে।

এর আগে বেলজিয়াম ও নরওয়ে নেদারল্যান্ডসে কারাগারের স্থান ভাড়া করেছে। ডেনমার্কের কসোভোর সঙ্গে একটি চুক্তি রয়েছে, যা ড্যানিশ মানবাধিকার বিশেষজ্ঞদের তীব্র সমালোচনার মুখে পড়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১০

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১১

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১২

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৩

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৪

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৫

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৬

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৮

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

২০
X