কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বললেন, ‘আমি হতাশ’

পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বললেন, ‘আমি হতাশ’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি টেলিফোনযোগে আলাপ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ আলাপে ইউক্রেনযুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি, এতে হতাশ হয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই।

বৃহস্পতিবার (৩ জুলাই) পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টার ফোনালাপ হয় ডোনাল্ড ট্রাম্পের।

ফোনে কথা বলা শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথোপকথনে আমি অত্যন্ত হতাশ হয়েছি, কারণ আমি মনে করি না তিনি যুদ্ধ থামাতে চাইছেন। এটা খুবই দুঃখজনক।

পুতিন ইউক্রেনযুদ্ধ বন্ধে মোটেই আন্তরিক নন বলেও মন্তব্য করেন ট্রাম্প। বলেন, ‘পুতিনের সঙ্গে ইরানসহ বিভিন্ন ইস্যুতে দীর্ঘসময় ধরে আমরা ফোনে কথা বলেছি। আপনারা বুঝতেই পারছেন, আমাদের আলোচনার বিষয়গুলোর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ইস্যুটিও ছিল। কিন্তু আমি কোনো অগ্রগতি করতে পারিনি।’

এরপর ট্রাম্প জানান, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপ করব।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপ নিয়ে বা তার বক্তব্যকে ঘিরে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি পুতিন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X