কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৬:৫৩ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে নতুন করে বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত

ইরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) লোগো। ছবি : সংগৃহীত
ইরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) লোগো। ছবি : সংগৃহীত

ইরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে রোববার (৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে। সম্প্রতি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হওয়া লোরেস্তান প্রদেশের খোররামাবাদ শহরে এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর এলাকাটিতে পড়ে থাকা বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় তাদের মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে লোরেস্তানের রাজধানী খোররামাবাদে। ইরানের দাবি, সম্প্রতি ইসরায়েল যে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, সেটির অন্যতম লক্ষ্য ছিল এই শহরটি। হামলায় আইআরজিসির একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তেহরান।

তাসনিম বার্তা সংস্থা জানায়, নিহত সদস্যরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন। এ সময় একটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারান তারা।

বিস্ফোরকগুলোকে সংবাদমাধ্যমটি ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে উল্লেখ করেছে- জায়োনিস্ট শাসনের আগ্রাসনের অবশিষ্টাংশ হিসেবে। ইরান বরাবরই এই শব্দবন্ধ দিয়ে ইসরায়েলকে উল্লেখ করে থাকে। ইরান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন তা জানায়নি। তবে তারা এই ঘটনাকে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

ইসরায়েল খোররামাবাদে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তারা সাধারণত দেশের বাইরের অভিযান নিয়ে প্রকাশ্যে কিছু বলে না। এই নীতির ব্যাতিক্রম এবারও হয়নি।

নিহত আইআরজিসি সদস্যদের নাম ও পদবি এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এমনকি তারা ঠিক কী ধরনের বিস্ফোরক নিষ্ক্রিয় করছিলেন, সেই তথ্যও জানানো হয়নি।

তবে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে এ ধরনের ঘটনাগুলো কেবল সামরিক নয়, বরং সাধারণ মানুষের জীবনেও সরাসরি ঝুঁকি তৈরি করছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১১

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১২

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৩

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৪

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৫

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৬

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৭

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৮

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৯

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

২০
X