বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ইরানে বিপদে লাখ লাখ আফগান, জাতিসংঘের উদ্বেগ

শুধু জুন মাসেই ২ লাখ ৩০ হাজার আফগান ইরান ছেড়ে দেশে ফিরে গেছেন। ছবি : সংগৃহীত
শুধু জুন মাসেই ২ লাখ ৩০ হাজার আফগান ইরান ছেড়ে দেশে ফিরে গেছেন। ছবি : সংগৃহীত

ইরানে অবস্থানরত লাখ লাখ আফগান নাগরিকের জন্য বেঁধে দেওয়া সময়সীমা আজ শেষ হচ্ছে। দেশটির সরকার জানিয়েছে, আজ রোববারের (৬ জুলাই) মধ্যে অবৈধ অভিবাসীরা ইরান না ছাড়লে তাদের গ্রেপ্তার করে জোরপূর্বক বহিষ্কার করা হবে। খবর আল জাজিরা।

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ এবং তাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে ইরানে নিরাপত্তা পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে ওঠে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম স্থাপনায় হামলার পর সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কড়া অবস্থানে গেছে।

ইরান সরকার ২০২৩ সাল থেকেই দেশে থাকা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। চলতি বছরের মার্চে জানানো হয়, বৈধ কাগজপত্র বিহীন আফগানদের ৭ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় দেশত্যাগ করতে হবে, নইলে তাদের বলপূর্বক পাঠিয়ে দেওয়া হবে।

এর মধ্যেই, প্রায় ৭ লাখ আফগান ইরান ত্যাগ করেছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, শুধু জুন মাসেই ২ লাখ ৩০ হাজার আফগান দেশে ফিরে গেছেন। কিন্তু এখনও লক্ষাধিক আফগান নাগরিক বহিষ্কারের ঝুঁকিতে আছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ও অন্যান্য মানবিক সংস্থাগুলো এই গণবহিষ্কারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এত বিপুল সংখ্যক মানুষকে হঠাৎ করে ফেরত পাঠানো হলে আফগানিস্তানে এক ভয়াবহ মানবিক সংকট দেখা দিতে পারে।

জাতিসংঘ জানিয়েছে, ইরান-ইসরায়েল উত্তেজনার সময় প্রতিদিন গড়ে ৩০ হাজার আফগান ইরান থেকে ফেরত পাঠানো হয়েছে। স্বাভাবিক সময়ে এই সংখ্যা ছিল গড়ে ২ হাজার। সংস্থাটি আরও জানায়, যেসব আফগান ফিরে গেছেন, তাদের অর্ধেকের বেশি বহিষ্কৃত হয়েছেন, স্বেচ্ছায় যাননি।

তেহরানে বসবাসকারী আফগান রেস্তোরাঁ মালিক বাতুল আকবারি বলেন, ‘আমরা এখানে জন্মেছি। এটাই আমাদের ঘর। অথচ এখন আমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে এমন এক দেশে, যাকে আমরা ঠিকভাবে চিনিও না।’

আরেক আফগান শিক্ষার্থী মোহাম্মদ নাসিম মাজাহেরি বলেন, এই বহিষ্কার আমাদের পরিবারগুলোকে ছিন্নভিন্ন করে দিচ্ছে।

সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, ‘আমরা সবসময় অতিথিপরায়ণ ছিলাম। কিন্তু জাতীয় নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। যেসব মানুষ অবৈধভাবে অবস্থান করছেন, তাদের অবশ্যই ফিরে যেতে হবে।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানে বর্তমানে আফগানদের বিরুদ্ধে জনমনে বিরূপ প্রতিক্রিয়া বাড়ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থনৈতিক মন্দা ও কর্মসংস্থানের ঘাটতির জন্যেও অনেকেই আফগান অভিবাসীদের দায়ী করছেন।

এছাড়া, ইরান-ইসরায়েল উত্তেজনার পর কিছু আফগানকে গুপ্তচর সন্দেহেও দেখা হচ্ছে, যা সামাজিক মাধ্যমে ঘৃণার পরিবেশ তৈরি করেছে বলে দাবি ইরানের।

ইরান সরকার তার সীমান্ত ও নিরাপত্তা রক্ষায় যতটা কঠোরই হোক না কেন, এই গণবহিষ্কার আফগানিস্তানে মানবিক সংকটকে আরও গভীর করবে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যেসব আফগান পরিবার ইরানেই জন্মেছেন, বড় হয়েছেন, শিক্ষা নিয়েছেন- তাদের অনেকেই আজ পরিচয়হীন, অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে।

কালবেলা/এমএ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X