কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লেন জার্মান চ্যান্সেলর

জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎজ। ছবি : এপি
জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎজ। ছবি : এপি

এবার হোঁচট খেয়ে মুখ থুবড়ে মাটিতে পড়েছেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ। সকালে জগিং করতে গিয়ে তিনি হোঁচট খান। শনিবার (২ সেপ্টেম্বর) সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, জগিংয়ের সময়ে পড়ে গিয়ে তিনি মুখে আঘাত পেয়েছেন। মুখ থুবড়ে মাটিতে পড়ায় তার চেহারায় কয়েকটি কালশিটে দাগও পড়ে গেছে। এজন্য সপ্তাহের বেশ কয়েকটি অ্যাপয়েন্টমেন্টও বাতিল করা হয়েছে।

এপির এক ইমেইলের জবাবে সরকার জানিয়েছে, ৬৫ বছর বয়সী জার্মান চ্যান্সেলর ছোট একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে সামান্য আহত হয়েছেন। এর ফলে রোববার হেসে অঞ্চলের নির্বাচন নিয়ে একটি বৈঠক বাতিল করা হয়েছে। আগামী সপ্তাহে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আর অঞ্চলে আগামী ৮ অক্টোবর নির্বাচনের কথা রয়েছে। তবে বৈঠক পেছানোর কারণে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

হেসেভিত্তিক পত্রিকা ফ্রাঙ্কফ্রুট রুন্ডচো শনিবার প্রথম চ্যান্সেলরের আঘাত পাওয়ার বিষয়টি সামনে আনে। সংবাদমাধ্যমটি বিখ্যাত আইনপ্রণেতা ও শলৎজের মধ্য-ডানপন্থি সোশ্যাল ডেমোক্র্যাটসের নেতা মিখায়েল রথের বরাতে এ তথ্য জানায়। মিখায়েল রথ রোববার ওলাফ শলৎজকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেখানে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

শলৎজ ২০২১ সালের ডিসেম্বরে জার্মানির চ্যান্সেলর হন। এর আগে তিনি দেশটির অর্থমন্ত্রী ও শ্রমমন্ত্রী ছিলেন। তারও আগে তিনি হামবুর্গের মেয়র ছিলেন।

তার দলের ওয়েবসাইটে বলা হয়েছে, শলৎজ স্কুলে থাকাকালে খেলাধুলাকে অপছন্দ করেন। তবে স্ত্রীর সংস্পর্শে এসে তার এ বিষয়ে আগ্রহ জন্মে। বর্তমানে তিনি সময় পেলে জগিং করেন। এ ছাড়া সপ্তাহে দুই থেকে তিনবার তিনি হাঁটতে বের হন এবং সাইক্লিং উপভোগ করেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঞ্চের কার্পেটে জড়িয়ে পড়ে যান। তবে তিনি পড়ে যেতে যেতেই তার নিরাপত্তাকর্মীরা ধরে ফেলেন। ফলে তেমন কোনো আঘাত পাননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X