বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের মধ্যেই অধিকৃত ৪ অঞ্চলে ভোট করছে রাশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলে নির্বাচনের আয়োজন করেছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, যে চার অঞ্চলে ভোট করা হচ্ছে তার কোনোটিই এখনো পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি রাশিয়া। এই চার অঞ্চল হলো লুহানস্ক, দোনেস্ক, ঝাপোরিজিয়া ও খেরসন। গত বছরই এই চার অঞ্চলকে নিজেদের বলে ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়া জানিয়েছে, এই নির্বাচনের মাধ্যমে মস্কো-সমর্থিত প্রশাসনের জন্য গভর্নর নির্বাচন করা হবে। আর এই গভর্নর প্রার্থীরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমোদন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে দাবি করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে তাদের প্রতিনিধিরা সেখানে নির্বাচনের খবর সংগ্রহ করছেন। সেখানে অস্থায়ী ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে। অনেকে ভোটও দিচ্ছেন। তবে সংখ্যা খুবই কম। এ সময় ভোটারদের দেখাতে হচ্ছে পাসপোর্ট, যা নতুন করে রাশিয়া সরবরাহ করেছে।

মারিওপোলের নির্বাসিত মেয়র বোইচেঙ্কর দাবি, রাশিয়া যে নির্বাচন করছে তার কোনো ভোটার তালিকা নেই, প্রার্থীর তালিকা নেই। এটি একটি ধোঁকাবাজির নির্বাচন বলেও রয়টার্সকে জানান তিনি।

বলা হচ্ছে, ২০১৪ সালে রাশিয়ার যে ক্রিমিয়া দখল করেছিল সেটিসহ এই পাঁচ অঞ্চলের মোট আয়তন গোটা ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ। ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মস্কোর কর্তৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে। তবে এ নির্বাচনের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

এমনকি ২০২২ সালের অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদে হওয়া ভোটাভুটিতে বেশির ভাগ সদস্য রাষ্ট্রই রাশিয়ার এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এই চার অঞ্চলকে নিজেদের দাবি করাকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X