কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১২:০২ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা : ফ্রান্স

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্যারিস থেকে জানানো হয়েছে, আগামী আগস্ট মাসের শেষে যদি ইরান কূটনৈতিক পথে ফিরে না আসে এবং চুক্তির বিষয়ে প্রয়োজনীয় অগ্রগতি না দেখায়, তবে ‘স্ন্যাপব্যাক’ নামে পরিচিত প্রক্রিয়া শুরু করা হবে। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে আরোপিত সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবার কার্যকর করা হবে।

২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তিতে এই শর্ত থাকলেও ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বের হয়ে যায়। চলতি বছরের অক্টোবরে ওই চুক্তির মেয়াদ শেষ হবে, তাই ইউরোপীয় কূটনীতিকরা আগস্টের মধ্যেই সমাধান চান।

গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলার পর পারমাণবিক আলোচনায় ভাঙন পড়ে। তবে সাম্প্রতিক সময় উভয়পক্ষ আলোচনায় ফিরে আসার ইঙ্গিত দিয়েছে, যদিও ইরান জানিয়ে দিয়েছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে সরে আসবে না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টাও জানিয়েছেন, যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার শর্ত হয়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা করবে না।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X