কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় এরদোয়ান, আলোচনায় শস্যচুক্তি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল প্রত্যাশিত বৈঠক করতে কৃষ্ণসাগরের তীরবর্তী রুশ শহর সোচিতে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ সোমবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সরকারি বার্তা সংস্থা তাস।

স্থানীয় সময় সোমবার সোয়া ১২টার দিকে এরদোয়ানকে বহন করা প্রেসিডেনশিয়াল বিমানটি সোচি শহরে এসে পৌঁছায়।

এর আগে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছিল, পুতিন ও এরদোয়ানের বৈঠক দুপুর ১টায় শুরু হবে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার কৃষ্ণসাগর শস্যচুক্তি স্থগিত হয়ে যাওয়ার পর এবারই প্রথমবারের মতো বৈঠকে মিলিত হবেন পুতিন ও এরদোয়ান। ফলে দুই নেতার এবারে আলোচনার মূল বিষয়বস্তু হবে এই কৃষ্ণসাগর শস্যচুক্তি।

২০২২ সালের জুলাইয়ে রাশিয়া-ইউক্রেনের মাঝে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর শস্যচুক্তি হয়। এ চুক্তির আওতায় কৃষ্ণসাগর দিয়ে বিনা বাধায় এতদিন খাদ্যশস্য রপ্তানি করে আসছিল ইউক্রেন। তবে দাবি-দাওয়া পূরণ না হওয়ায় গত ১৭ জুলাই এ চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। মস্কোর দাবি, পশ্চিমাদের দেওয়া শস্য ও সার রপ্তানিতে বিধিনিষেধ তুলে নিলেই এই করিডোর পুনরায় চালু করা হবে।

গত সোমবার তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির মুখপাত্র ওমর কেলিক জানান, কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তি পুনর্বহাল নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে শিগগির রাশিয়া সফরে যাবেন এরদোয়ান।

তিনি বলেন, এরদোয়ান শিগগিরই রাশিয়ার কৃষ্ণসাগরের রিসোর্ট সোচি পরিদর্শনে যাবেন। এই সফরের পর স্থগিত হয়ে যাওয়া শস্যচুক্তি নতুন পর্যায়ে পৌঁছাতে পারে।

সোচি বৈঠকের আগে গত বছরের ১৩ অক্টোবর আস্তানায় বৈঠক করেছিলেন পুতিন-এরদোয়ান। তার আগে ২০২২ সালের ৫ আগস্ট সোচিতে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট। শুধু পুতিন নয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সমান সুসম্পর্ক রয়েছে এরদোয়ানের।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X