কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯:৪৬ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে দেখলেন প্রেমিকা বিবাহিত!

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে গড়ে উঠেছিল ঘনিষ্ঠ সম্পর্ক। কথাবার্তার ফাঁকে প্রেম, আর সেই প্রেম একসময় পরিণয়ের স্বপ্নে পৌঁছায়। এমনই এক প্রেমিক যখন নিজের হবু বধূকে কাছ থেকে দেখার আশায় ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাজির হন তার বাড়ির সামনে, তখন সামনে এলো এক নির্মম বাস্তবতা—যার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি।

৭৬ বছর বয়সী বেলজিয়ান নাগরিক মিশেল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হন এক নারীর সঙ্গে, যিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন বিখ্যাত ফরাসি মডেল সোফি ভুজেলো হিসেবে। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর সম্পর্ক, কথাবার্তার মধ্যেই ভালোবাসা, আর মিশেল তার ভবিষ্যৎ জীবনের সঙ্গী হিসেবে ভাবতে থাকেন সেই ‘সোফি’কে।

অনলাইনে প্রেম চলাকালীন সময়ে ওই নারী আর্থিক সমস্যায় আছেন জানিয়ে মিশেলের কাছ থেকে হাতিয়ে নেন প্রায় ৪০ কোটি টাকা (২৯ হাজার ইউরো)। প্রেমে বিশ্বাস করে কোনো সন্দেহ ছাড়াই টাকা পাঠিয়ে দেন মিশেল।

এরপর প্রেমিকাকে একনজর দেখতে তিনি ফ্রান্সের সাঁ জুলিয়েন শহরে গিয়ে হাজির হন তার দেওয়া ঠিকানায়। দরজা খুলতেই চমকে যান তিনি—কারণ তার স্বপ্নের ‘প্রেমিকা’ নয়, বরং একজন পুরুষ দাঁড়িয়ে ছিলেন সেখানে, যিনি নিজেকে সোফির স্বামী ফাবিয়ান হিসেবে পরিচয় দেন। মুহূর্তেই ভেঙে পড়ে মিশেলের প্রেমের স্বপ্ন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, ফাবিয়ান গোটা পরিস্থিতির ভিডিও ধারণ করে ঘটনার সত্যতা প্রকাশ করেন। সেখানে তিনি জানান, কেউ একজন সোফির পরিচয় ও ছবি ব্যবহার করে একটি ভুয়া প্রোফাইল খুলে মিশেলের সঙ্গে প্রতারণা চালিয়ে এসেছে দীর্ঘদিন ধরে।

আসল সোফি ভুজেলো, যিনি ফ্রান্সের একজন খ্যাতনামা মডেল এবং ২০০৭ সালের মিস ফ্রান্স প্রতিযোগিতার রানার-আপ ছিলেন, তিনিও এ নিয়ে মুখ খুলেছেন। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমি এই ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত। অনলাইনে এত বড় প্রতারণা হচ্ছে—এই ঘটনার মাধ্যমে সেটি আবারও স্পষ্ট হলো। সবাইকে অনুরোধ করছি, ভুয়া প্রোফাইল সম্পর্কে সতর্ক থাকুন।’

এই চাঞ্চল্যকর ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, অনলাইনে সম্পর্ক গড়ে তোলার আগে ভেবে দেখা জরুরি, আর অর্থ লেনদেনের বিষয়ে থাকতে হবে সর্বোচ্চ সতর্ক।

সূত্র: এমএসএন

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X