কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১১:২২ এএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

খেরসনে রুশ হামলায় উড়ে গেছে বাঁধ, প্লাবিত বিভিন্ন এলাকা

ইউক্রেনের কাখোভকা বাঁধের পুরোনো ছবি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের কাখোভকা বাঁধের পুরোনো ছবি। ছবি : সংগৃহীত

রুশ বাহিনী হামলা চালিয়ে দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের একটি বড় বাঁধ উড়িয়ে দিয়েছে বলে দাবি করছে ইউক্রেনের সামরিক বাহিনী। এর ফলে আশপাশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

তবে খেরসন অঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত অংশের নোভা কাখোভকা শহরের রুশ কর্মকর্তারা এ দাবি অস্বীকার করেছেন। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, বাঁধে হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ, পানির অবস্থা এবং তলিয়ে যাওয়া সম্ভাব্য এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে।

রাশিয়া নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাস একটি সূত্রের বরাত দিয়ে বলছে, বাঁধটি ধ্বংস হয়ে গেছে এবং বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে।

নোভা কাখোভকায় নিয়োগ পাওয়া রুশ মেয়র ভ্লাদিমির লিওন্তিয়েভকে উদ্ধৃত করে তাস বলছে, ‘সবকিছু শান্ত ও স্বাভাবিক রয়েছে। এ ছাড়া বেশি কিছু নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X